শিরোনাম:
ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
শনিবার, ২৮ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » ব্রেকিং নিউজ » নুরের ওপর হামলায় মুক্তিযুদ্ধ মঞ্চের ৩ নেতা গ্রেফতার
প্রথম পাতা » ব্রেকিং নিউজ » নুরের ওপর হামলায় মুক্তিযুদ্ধ মঞ্চের ৩ নেতা গ্রেফতার
৩৭৭ বার পঠিত
শনিবার, ২৮ ডিসেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নুরের ওপর হামলায় মুক্তিযুদ্ধ মঞ্চের ৩ নেতা গ্রেফতার

---

পক্ষকাল সংবাদ-

ভিপি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় শাহবাগ থানায় হওয়া মামলায় মুক্তিযুদ্ধ মঞ্চের ৩ নেতাকে কারাগারে নিয়েছে পুলিশ। ওই তিন নেতারা হলেন, সাধারণ সম্পাদক আল মামুন, সংগঠন‌টির ঢাবি শাখার সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত তূর্য ও মেহেদি হাসান শান্ত। জানা যায়, শ‌নিবার (২৮ ডি‌সেম্বর) তিন দিনের রিমান্ড শে‌ষে তা‌দের আদাল‌তে হা‌জির ক‌রে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগা‌রে রাখার আবেদন ক‌রেন মামলার তদন্তকারী কর্মকর্তা শাহবাগ থানার প‌রিদর্শক (তদন্ত) আরিফুর রহমান সরদার।

অপর‌দি‌কে আসা‌মিপ‌ক্ষে আইনজীবী সোহাগ হো‌সেন জা‌মিন আবেদন ক‌রেন। শু‌না‌নি শেষে ঢাকার মে‌ট্রোপ‌লিটন ম্যা‌জি‌স্ট্রেট শা‌হিনুর রহমান জা‌মিন আবেদন নামঞ্জুর ক‌রে তা‌দের কারাগা‌রে পাঠা‌নোর আদেশ দেন। গত ২৪ ডিসেম্বর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মইনুল ইসলাম এই তিনজন‌কে তিন‌দি‌নের রিমা‌ন্ডে পাঠান। তার আগে ২২ ডিসেম্বর ডাকসুর সহসভাপতি নুরুল হক নুরের রুমসহ ডাকসু ভবনে ভাঙচুর চালায় মুক্তিযুদ্ধ মঞ্চ। এ সময় নুরসহ আহত হয়েছেন প্রায় ২৫ থেকে ৩০ জন শিক্ষার্থী। এ ঘটনায় পর‌দিন ২৩ ডি‌সেম্বর মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক আল মামুন ও ঢাবি শাখার সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত তূর্যসহ তিনজন‌কে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ডাকসু ভি‌পিসহ শিক্ষার্থী‌দের ওপর হামলার ঘটনায় ২৪ ডি‌সেম্বর শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) রইচ উদ্দীন বাদী হয়ে হত্যা‌চেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করেন। মামলায় আসামি হিসেবে আটজনের নাম উল্লেখ করা হয়। তারা হলেন- মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সাধারণ সম্পাদক আল মামুন, ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সভাপতি এ এস এম সনেট, সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত তূর্য, এ এফ রহমান হল শাখা মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক ইমরান সরকার, কবি জসিম উদ্দিন হল শাখার সাধারণ সম্পাদক ইয়াদ আল রিয়াদ (হল থেকে অস্থায়ী বহিষ্কৃত), জিয়া হল শাখা মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি তৌহিদুল ইসলাম মাহিম ও মাহবুব হাসান নিলয়। এছাড়া অজ্ঞাতনামা ৩০/৩৫ জনকে মামলায় আসামি করা হয়।



এ পাতার আরও খবর

চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ” “দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়
দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)