বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » বিশ্ব সংবাদ » হামাসের রকেট হামলার ভয়ে মঞ্চ ছেড়ে ‘পালালেন’ ইসরায়েলের প্রধানমন্ত্রী
হামাসের রকেট হামলার ভয়ে মঞ্চ ছেড়ে ‘পালালেন’ ইসরায়েলের প্রধানমন্ত্রী
![]()
পক্ষকাল ডেস্ক-
ফিলিস্তিন সীমান্ত থেকে দূরে ইসরায়েলের সীমান্তের ভেতরও নিজেকে নিরাপদ ভাবতে পারলেন না ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলের এশকেলন শহরে একটি নির্বাচনী প্রচারণায় এসেছিলেন তিনি। হঠাৎ খবর আসে শহরটিতে রকেট হামলা চালাতে যাচ্ছে হামাস। সাথে সাথে কালবিলম্ব না করে মঞ্চ থেকে প্রায় দৌড়ে নেমে যান নেতানিয়াহু। বুধবার (২৫ ডিসেম্বর) এই ঘটনা ঘটে।
জানা যায়, শহরটিতে গাজা থেকে বোমা হামলার সতর্কতা জারি করা হয়েছিল। এমন পরিস্থিতিতে মঞ্চ থেকে অনেকটা তাড়াহুড়া করে নেমে যান নেতানিয়াহু। তবে ১২ মিনিট পর তিনি মঞ্চে ফিরে আসেন এবং নিজের বক্তব্য শেষ করেন। ডিসেম্বরের শুরুতে ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠন ইসলামিক জিহাদের একজন শীর্ষ নেতাকে সস্ত্রীক বিমান হামলা চালিয়ে হত্যা করে ইসরায়েল। এই ঘটনায় ইসরায়েলে একাধিক রকেট হামলা চালানো হয়। এর পাল্টা প্রতিক্রিয়ায় টানা দুই দিন রকেট ও বিমান হামলা চালায় ইসরায়েল। এতে অন্তত ৩৪ জন ফিলিস্তিনি নিহত হয়।




প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ