শিরোনাম:
ঢাকা, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » বিতর্কিত কাউকে দুই সিটিতে মনোনয়ন দেওয়া হবে না: কাদের
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » বিতর্কিত কাউকে দুই সিটিতে মনোনয়ন দেওয়া হবে না: কাদের
৪০০ বার পঠিত
বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিতর্কিত কাউকে দুই সিটিতে মনোনয়ন দেওয়া হবে না: কাদের

---

পক্ষকাল সংবাদ-

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঢাকার দুই সিটি করপোরেশনের আসন্ন নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদে বিতর্কিত কোনো প্রার্থীকে মনোনয়ন দেওয়া হবে না। বিজয়ী হতে পারবেন- এমন জনপ্রিয় প্রার্থীকেই দল থেকে মনোনয়ন দেওয়া হবে।

বৃহস্পতিবার নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ব্রাহ্মণখালী এলাকায় ভোগরা-জয়দেবপুর-মদনপুর (ঢাকা-বাইপাস) সড়কের ছয় লেনবিশিষ্ট এক্সপ্রেসওয়ের নির্মাণকাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সরকারি-বেসরকারি অংশীদারিত্বের (পিপিপি) আওতায় এ প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।

মন্ত্রী জানান, চীনের বেসরকারি প্রতিষ্ঠান সিচুয়ান রোড অ্যান্ড ব্রিজ গ্রুপ করপোরেশন লিমিটেড, দেশের শামীম এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেড এবং ইউডিসি কনস্ট্রাকশন লিমিটেড যৌথভাবে ২০১৮ সালের ৬ ডিসেম্বর পাবলিক প্রাইভেট পার্টনারশিপ চুক্তি স্বাক্ষর করেছে এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজের জন্য। পিপিপির আওতায় ঢাকা বাইপাস সড়কের নির্মাণকাজ আগামী তিন বছরের মধ্যেই শেষ হবে।

ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে বিভিন্ন সংস্থা ও তার নিজস্ব টিম দিয়ে প্রার্থীদের জনপ্রিয়তা সম্পর্কে জরিপ ও জনমত যাচাই করেছেন। ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে করতে নির্বাচন কমিশনকে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তা করা হবে। সরকার এবং সরকারি দল এই দুই সিটির নির্বাচনে কোনো হস্তক্ষেপ করবে না বলেও আশ্বস্ত করেন তিনি।

এক্সপ্রেসওয়ের নির্মাণ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের জানান, ঢাকা এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ নির্ধারিত সময়ের মধ্যেই শেষ হবে। মধ্যবর্তী সময়ে প্রকল্পের অর্থ বরাদ্দ নিয়ে কিছু জটিলতা সৃষ্টি হওয়ায় নির্মাণকাজ কিছুটা ধীরগতিতে চলেছিল। তবে অর্থ বরাদ্দের বিষয়টি ইতোমধ্যে সমাধান হওয়ায় নির্মাণকাজ দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে।

অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দ্বিতীয়বার বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী তাকে ফুলেল শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে গোলাম দস্তগীর গাজী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণেই দেশ আজ অর্থনৈতিক উন্নতি লাভ করছে। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত সমৃদ্ধ দেশে পরিণত হবে।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত কেএইচ জেমিং, সওজের প্রধান প্রকৌশলী জাওয়াদ আলম, প্রকল্প পরিচালক সবুজ উদ্দিন খান, উপজেলা চেয়ারম্যান শাহজাহান ভূঁইয়া, ইউএনও মমতাজ বেগম, সহকারী কমিশনার (ভূমি) তরিকুল ইসলামসহ অনেকে।



এ পাতার আরও খবর

চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ” “দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়
দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)