সোমবার, ২৩ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » বিশ্ব সংবাদ | ব্রেকিং নিউজ » ভারতকে বিভক্ত করছেন মোদি-অমিত: রাহুল গান্ধী
ভারতকে বিভক্ত করছেন মোদি-অমিত: রাহুল গান্ধী

পক্ষকাল ডেস্ক-
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভারতকে বিভক্ত করছেন বলে অভিযোগ করেছেন কংগ্রেস প্রধান রাহুল গান্ধী। রবিবার ভারতের তরুণ প্রজন্মের উদ্দেশ্যে এক টুইট বার্তায় তিনি এ অভিযোগ করেন।
নিজের ওই টুইট বার্তায় তিনি লেখেন, ‘প্রিয় ভারতীয় তরুণরা, মোদি এবং অমিত শাহ ইতোমধ্যে তোমাদের ভবিষ্যৎ ধ্বংস করে দিয়েছে। কর্মসংস্থানের অভাবের কারণে তোমাদের ক্ষোভ এবং দেশের অর্থনৈতিক অবস্থার যে ক্ষতি তারা করেছে, এর জন্য তারা কখনোই তোমাদের সামনে আসতে পারবে না। তাই তারা ঘৃণার পিছে মুখ লুকিয়ে আমাদের বিভক্ত করতে চাইছে।’
তিনি আরও লেখেন, ‘এখন তাদের হারানোর একমাত্র উপায়, প্রতিটি ভারতীর মধ্যে ভালোবাসা ছড়িয়ে দেওয়া।’
এর আগের দিনই নাগরিকত্ব বিলের বিরুদ্ধে আন্দোলনকে প্রতিহত করতে কর্তৃপক্ষের ‘বর্বর ও হিংস্র’ আচরণের জন্য কেন্দ্রীয় সরকারকেই দায়ী করেছেন রাহুল গান্ধীর বোন ও কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী। পাশাপাশি এই দিনকে তিনি ‘গণতন্ত্রের কালো দিন’ বলে উল্লেখ করেন।
তিনি আরও বলেন, ‘এনআরসি এবং নাগরিকত্ব বিল সংবিধানের মৌলিক চেতনার পরিপন্থী। একই সঙ্গে বাবা সাহেব আম্বেদকরের সংবিধানের উপর আঘাত কোনোভাবেই মেনে নেওয়া হবে না। দেশের মানুষ সংবিধান রক্ষার জন্য রাজপথে লড়াই করে যাচ্ছে, আর তাদের সেই কন্ঠকে চেপে ধরতেই বর্বরতা ও হিংস্রতার পথে হাঁটছে সরকার।’




ব্রিটেনে তৃতীয় বিশ্বযুদ্ধ শঙ্কায় নানা ধরনের প্রস্তুতি পর্বে কারাগার
সিআইডি পুলিশের স্ত্রীর মামলায় ৩ সাংবাদিকের জামিন করালো বিএমএসএফের আইনজীবীরা
দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার