শিরোনাম:
ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
শুক্রবার, ২০ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » আ’লীগের সম্মেলনে যাচ্ছেন না ঐক্যফ্রন্ট-বিএনপি নেতারা
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » আ’লীগের সম্মেলনে যাচ্ছেন না ঐক্যফ্রন্ট-বিএনপি নেতারা
৩৮৩ বার পঠিত
শুক্রবার, ২০ ডিসেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আ’লীগের সম্মেলনে যাচ্ছেন না ঐক্যফ্রন্ট-বিএনপি নেতারা

---

পক্ষকাল সংবাদ-

ক্ষমতাসীন আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনে যাচ্ছেন না বিরোধী জোট জাতীয় ঐক্যফ্রন্ট এবং বিএনপির নেতারা। সম্মেলনে না যাওয়ার বিষয়টি ঐক্যফ্রন্ট এবং বিএনপির দলীয় সূত্র নিশ্চিত করেছে। শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেল ৩টায় রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঐক্যফ্রন্টের কোনো নেতা আওয়ামী লীগের সম্মেলনে যাচ্ছেন না বলে জানিয়েছেন গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী।

এদিকে আওয়ামী লীগের সম্মেলনে বিএনপির কেউ যাবেন কিনা সে বিষয়টি জানাতে পারেননি বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান। তিনি বলেন, দলের কেউ যাবেন কিনা সেটি এখনো আমাকে জানানো হয়নি। জাতীয় ঐক্যফ্রন্ট ও বিএনপি কেন সম্মেলনে যাচ্ছে না সে বিষয়ে নেতারা প্রকাশ্যে কিছুই বলছেন না। তবে দেশে ‘সুস্থ রাজনৈতিক পরিবেশ নেই’ বলে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কয়েকজন নেতার সঙ্গে কথা বলে জানা গেছে।

বৃহস্পতিবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ চার নেতাকে আওয়ামী লীগের সম্মেলনের দাওয়াতপত্র দেওয়া হয়। আমন্ত্রণ পাওয়া অন্যরা হলেন- ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ ও মির্জা আব্বাস। তিনজনই দলের স্থায়ী কমিটির সদস্য।



এ পাতার আরও খবর

চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ” “দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়
দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)