আইনশৃঙ্খলা বাহিনীকে কটূক্তি করে ফায়দা লোটা যাবে না
![]()
পক্ষকাল প্রতিবেদক
কোনো রাজনৈতিক দল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কটূক্তি করে ফায়দা লুটতে পারবে না বলে মন্তব্য করেছেন আইনশৃঙ্খলাসংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাপতি শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আজ বুধবার সভা শেষে সাংবাদিকদের এ সব কথা বলেন তিনি।
আমু বলেন, দেশের আইনশৃঙ্খলা রক্ষার্থে যা যা করণীয়, আমরা তাই করছি। এ সময় কিছু কিছু রাজনৈতিক দলের নেতারা পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিয়ে ব্যঙ্গ করছেন। এ সব করে তারা ফায়দা লুটতে পারবেন না।
দ্রুতবিচার আইনের মামলাগুলো নিষ্পত্তির জন্য আইনের কিছু জঠিলতার পাশাপাশি বিচারক সঙ্কট রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এ সব সঙ্কট কাটিয়ে মামলাগুলো দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে একটি কমিটি গঠন করা হয়েছে।
আমু আরও বলেন, বিএসএফের সহযোগিতায় ভারত থেকে ফেনসিডিল আসা অনেকাংশে কমেছে। ইয়াবা আসা বন্ধে মিয়ানমারের সঙ্গে আলোচনা চলছে।





চাটখিল পৌরসভার তৃতীয় শ্রেণীর কর্মচারী দুলাল বলির হাতে আলাদিনের চেরাগ
নারায়ণগঞ্জে প্রো-অ্যাকটিভ হাসপাতালে ডাক্তার ও নার্সের ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ
দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
চাঁদার টাকায় বাদাম বিক্রেতা থেকে কোটিপতি—কে এই কৃষক দল নেতা আলমগীর?
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ