শিরোনাম:
ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
বুধবার, ১১ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » ব্রেকিং নিউজ » পদ্মা সেতুর ১৮তম স্প্যান বসছে আজ
প্রথম পাতা » ব্রেকিং নিউজ » পদ্মা সেতুর ১৮তম স্প্যান বসছে আজ
৪৮২ বার পঠিত
বুধবার, ১১ ডিসেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পদ্মা সেতুর ১৮তম স্প্যান বসছে আজ

---

পক্ষকাল সংবাদ-

সবকিছু ঠিক থাকলে পদ্মা সেতুর ১৮তম স্প্যান ৩-ই বসবে আজ বুধবার (১১ ডিসেম্বর)। এই স্প্যানটি বসানো হবে মুন্সীগঞ্জ মাওয়া প্রান্তের সেতুর ১৭ ও ১৮ নম্বর পিয়ারের (পিয়ার) ওপর। স্প্যানটি বসানো হলে দৃশ্যমান হবে সেতুর দুই হাজার ৭০০ মিটার।

পদ্মা সেতুর সহকারী প্রকৌশলী হুমায়ন কবীর বিষয়টি নিশ্চিত করে জানান, আজ সকাল সাড়ে নয়টার দিকে মাওয়ার কন্সট্রাকশন ইয়ার্ড-১ থেকে ১৭ ও ১৮ নম্বর পিয়ারের উদ্দেশে তিয়ান-ই ক্রেনে করে ধূসর রঙের ১৫০ মিটার দৈর্ঘের তিন হাজার ১৪০ টন ওজনের ৩-ই স্প্যানটি নিয়ে রওয়ানা করবে। আবহাওয়া ঠিক থাকলে আজই পিয়ারে স্থায়ীভাবে বসানো হবে সেতুর ১৮তম স্প্যান।

তিনি আরও জানান, এ স্প্যানটি বসানো হলে সেতুর মোট ২৭০০ মিটার দৃশ্যমান হবে। এর আগে চলতি বছরের ১৯ নভেম্বর বসানো হয় ১৬ তম স্প্যান ‘৩ডি’। সাত দিনের ব্যবধানে গেল ২৬ নভেম্বর বসানো হতেছে ১৭ তম স্প্যান ‘৪ডি’।

জানা গেছে, সেতুর চ্যালেঞ্জিং কাজ সব শেষ। দেশে আসা ৩৩টি স্প্যানের মধ্যে ১৭টি বসানো হয়েছে। প্রস্তুত আছে পাঁচটি ও বাকি আছে ১১ টি স্প্যান। ডিসেম্বর মধ্যেই সেতুর ৪-সি ও ৩-এফ স্প্যানসহ মোট তিনটি স্প্যান বসানোর শিডিউল রয়েছে। সেতুর রোডওয়ে স্ল্যাব ও রেলওয়ে স্ল্যাবসহ অন্যান্য কাজও সিডিউল অনুযায়ী চলছে। ছয় দশমিক ১৫ কিলোমিটার দৈর্ঘের দ্বিতল সেতুটি কংক্রিট ও স্ট্রিল দিয়ে নির্মাণ করা হচ্ছে। চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না রেলওয়ে মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং গ্রুপ কোম্পানি লিমিটেড মূল সেতু নির্মাণের কাজ করছে।



এ পাতার আরও খবর

চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ” “দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়
দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)