শিরোনাম:
ঢাকা, শনিবার, ৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

Daily Pokkhokal
রবিবার, ৮ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » বিশ্ব সংবাদ | ব্রেকিং নিউজ » দিল্লিতে কারখানায় অগ্নিকাণ্ডে ৩৫ জনের মৃত্যু
প্রথম পাতা » বিশ্ব সংবাদ | ব্রেকিং নিউজ » দিল্লিতে কারখানায় অগ্নিকাণ্ডে ৩৫ জনের মৃত্যু
৫৩০ বার পঠিত
রবিবার, ৮ ডিসেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দিল্লিতে কারখানায় অগ্নিকাণ্ডে ৩৫ জনের মৃত্যু

---

পক্ষকাল ডেস্ক-

দিল্লিতে রানি ঝাঁসি রোডের একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৩৫ জনের মৃত্যু হয়েছে। তবে মৃত্যের সংখ্যা আরো বাড়তে পারে বলে মনে করছেন চিকিৎসকরা। প্রায় ৫০ জনকে উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ৮ ডিসেম্বর, রবিবার ভোরে বহুতল ওই কারখানাটিতে আগুন লাগে।

কারখানার ভিতরে অনেকে ছিলেন। ধোঁয়া ও আগুন দেখতে পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেন স্থানীয়রা এবং শুরু করেন উদ্ধারের কাজ। ভারতের সংবাদ সংস্থা আনন্দবাজার এমন খবর প্রকাশ করেছে।

ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, ৫.২২ মিনিটে স্থানীয়দের খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের অন্তত ১৫টি ইঞ্জিন। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কারখানার ভিতরে আরো কেউ আটকে রয়েছেন কিনা, তা পরীক্ষা করে দেখছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

অগ্নিদগ্ধ অবস্থায় অনেককে উদ্ধার করে এলএনজেপি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে বেশ কয়েক জনের মৃত্যু হয়। আগুন নিয়ন্ত্রণে এলেও এখনো চলছে উদ্ধার কাজ।

ফায়ার সার্ভিসের উপ-প্রধান কর্মকর্তা সুনীল চৌধুরী বলেন, ‘৬০০ বর্গফুট এলাকার ওই ভবনটিতে আগুন লাগে। ভিতরে খুব অন্ধকার ছিল। ভিতরে স্কুল ব্যাগ ও অন্যান্য দাহ্য বস্তু মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।’



এ পাতার আরও খবর

ব্রিটেনে তৃতীয় বিশ্বযুদ্ধ শঙ্কায় নানা ধরনের প্রস্তুতি পর্বে কারাগার ব্রিটেনে তৃতীয় বিশ্বযুদ্ধ শঙ্কায় নানা ধরনের প্রস্তুতি পর্বে কারাগার
সিআইডি পুলিশের স্ত্রীর মামলায় ৩ সাংবাদিকের জামিন করালো বিএমএসএফের আইনজীবীরা সিআইডি পুলিশের স্ত্রীর মামলায় ৩ সাংবাদিকের জামিন করালো বিএমএসএফের আইনজীবীরা
দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১) দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)