শিরোনাম:
ঢাকা, বুধবার, ৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩

Daily Pokkhokal
সোমবার, ২ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » শিক্ষা ও ক্যারিয়ার » শিক্ষার্থীদের সফট স্কিল উন্নয়নে কাজ করতে হবে -দিপু মনি
প্রথম পাতা » শিক্ষা ও ক্যারিয়ার » শিক্ষার্থীদের সফট স্কিল উন্নয়নে কাজ করতে হবে -দিপু মনি
৪৬০ বার পঠিত
সোমবার, ২ ডিসেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শিক্ষার্থীদের সফট স্কিল উন্নয়নে কাজ করতে হবে -দিপু মনি

পক্ষকাল প্রতিনিধি–---

শিক্ষামন্ত্রী ডা. দীপু  মনি বলেছেন আমাদের দেশে চাকরি প্রার্থী ও চাকরি  দাতাদের মধ্যে দুই রকমের বক্তব্য  রয়েছে। চাকরি দাতারা বলেন যোগ্য  প্রার্থী  পাওয়া যায় না আর চাকরি প্রার্থীরা বলেন চাকরি  পাওয়া যায় না অথচ দেশে প্রচুর শিক্ষিত বেকার রয়েছে। তার মানে হল চাকরি  দাতারা যে দক্ষতা চায় চাকরি প্রার্থীদের মধ্যে সেই দক্ষতা তারা পাচ্ছে না। পড়াশুনার পাশাপাশি চাকরি প্রার্থীদের কিছু সফট স্কিল অর্জন করতে হবে। তার মধ্যে কমিউনিকেশন স্কিল, লিডারশীপ স্কিল, পিপল ম্যানেজমেন্ট স্কিল, টাইম ম্যানেজমেন্ট স্কিল, সিচুয়েশন ম্যানেজমেন্ট স্কিল অন্যতম।

তিনি আরও বলেন শিক্ষার  মান ধরে রাখতে  হলে ছাত্র  শিক্ষকের আনুপাতিক  হার যৌক্তিক  পর্যায়ে রাখতে হবে। কলেজ তার সক্ষমতা  অনুযায়ী  ছাত্র ভর্তি  করতে হবে। আমাদের  কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংখ্যা  বৃদ্ধি করার একটা প্রবনতা রয়েছে। বাংলাদেশের শিক্ষা পদ্ধতিকে এমন একটি পর্যায়ে নিয়ে যাওয়া হবে  যে একসময় আন্তর্জাতিক পরিমন্ডলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে একটি স্ট্যান্ডার্ড হিসেবে ধরা হবে। ১৩ টি শতবর্ষী  সরকারি  কলেজকে সেন্টার অফ এক্সিলেন্ট  হিসেবে  গড়ে তোলা হবে বলে তিনি তার বক্তব্যে আশাবাদ ব্যাক্ত করেন।

তিনি আজ রাজশাহী সরকারি  কলেজ মিলনায়তনে  জাতীয়  বিশ্ববিদ্যালয়ের আয়োজনে  সারা দেশের ১৩ টি শতবর্ষী  সরকারি  কলেজের শিক্ষার  উৎকর্ষ  সাধন  বিষয়ক কর্মশালায় প্রধান  অতিথির  বক্তৃতায়  এ কথা বলেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি  অধ্যাপক  হারুন অর রশিদের সভাপতিত্বে  এ কর্মশালায়  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন  মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব সোহরাব হোসাইন,   মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো: গোলাম ফারুক ।  এই কর্মশালায়  দেশের ১৩ টি শতবর্ষী  সরকারি  কলেজের অধ্যক্ষবৃন্দ উপস্থিত  ছিলেন।

শতবর্ষী ১৩ টি সরকারি কলেজের অধ্যক্ষবৃন্দ মেডিকেল সেবাপর্যাপ্ত পরিবহনের ব্যাবস্থা ,  শিক্ষকদের  বিদেশে উন্নত  প্রশিক্ষণের ব্যাবস্থা  করাপর্যাপ্ত শিক্ষক ও কর্মচারীর ব্যাবস্থা করা,  গবেষনায় উদ্ভুদ্ধ  করতে সরকারি  কলেজের  শিক্ষকদের  পিএইচডি সুপারভাইজ করার সুযোগ প্রদান করা,  স্বতন্ত্র  পরিক্ষার  হলের ব্যবস্থা  করা১৩ টি কলেজে ডিগ্রি পাস ও প্রিলিমিনারি বন্ধ  করা, ১৩ টি কলেজে  ছাত্র সংসদ চালু করা১৩ টি কলেজে ভর্তি পরীক্ষার  মাধ্যমে শিক্ষার্থীদের  ভর্তির ব্যাবস্থা  করাসহ বিভিন্ন  দাবী উত্থাপন  করেন।

                                                                      

                                                                



এ পাতার আরও খবর

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)