রবিবার, ১ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » ১৪ হাজার অসচ্ছল মুক্তিযোদ্ধাকে বাড়ি দেবে সরকার
১৪ হাজার অসচ্ছল মুক্তিযোদ্ধাকে বাড়ি দেবে সরকার

পক্ষকাল সংবাদ-
সংসদীয় কমিটির বৈঠকসরকার ১৪ হাজার অসচ্ছল মুক্তিযোদ্ধাকে বাড়ি করে দিচ্ছে। এ জন্য ২ হাজার ২০০ কোটি টাকার একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। প্রতিটি বাড়ি নির্মাণে খরচ পড়বে প্রায় ১৫ লাখ টাকা। মুক্তিযোদ্ধাদের জন্য মুজিববর্ষের উপহার হিসেবে এই প্রকল্পের কাজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রবিবার (১ ডিসেম্বর) সংসদ ভবনে অনুষ্ঠিত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ ব্যাপারে বিস্তারিত তুলে ধরা হয়। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে এটি বাস্তবায়িত হবে।
বৈঠকে গুলিস্তান শপিং কমপ্লেক্স, জামুকার আইন ও বিধিমালা প্রণয়ন এবং রাজাকার, আলবদর ও স্বাধীনতা বিরোধীদের তালিকা প্রণয়নের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
শাজাহান খানের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, রাজিউদ্দিন আহমেদ, মেজর (অব.) রফিকুল ইসলাম ও এবি তাজুল ইসলাম অংশ নেন।




প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ