শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩

Daily Pokkhokal
শুক্রবার, ২৯ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » অর্থনীতি | ব্রেকিং নিউজ » সবজি ও পেঁয়াজের দাম চড়া
প্রথম পাতা » অর্থনীতি | ব্রেকিং নিউজ » সবজি ও পেঁয়াজের দাম চড়া
৫৫৩ বার পঠিত
শুক্রবার, ২৯ নভেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সবজি ও পেঁয়াজের দাম চড়া

---

পক্ষকাল সংবাদ-

রাজধানীর প্রায় সব বাজারেই পর্যাপ্ত পরিমাণে শীতের সবজির সরবরাহ রয়েছে। কিন্তু দাম যেন কিছুতেই ক্রেতাদের হাতের নাগালে আসছে না। অধিকাংশ বাজারেই শীতের সবজির দাম চড়া। পেঁয়াজের দামও কমছে না।

শুক্রবার রাজধানীর নিউমার্কেট, জিগাতলা, রায়েরবাজার, মোহাম্মদপুর কৃষি মার্কেটে এমন চিত্র দেখা গেছে।

বাজারে ঘুরে দেখা গেছে, সব ধরনের সবজি প্রতি কেজি ৫০ টাকার বেশি দরে বিক্রি হচ্ছে। বিক্রেতারা বলছেন, পর্যাপ্ত সবজি বাজারে আসলেও রাজধানীর সবচেয়ে বড় পাইকারি বাজার কারওয়ান বাজারে দাম বেশি হওয়ায় খুচরা বাজারে বেশি দামে বিক্রি করতে হচ্ছে।

বাজার ঘুরে দেখা যায়, দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে প্রতি কেজি ২৪০-২৫০ টাকায়। আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে ২২০-২৩০ টাকা দরে।

সবজির মধ্যে ফুলকপি প্রতি পিস ৬০ টাকা, কাঁচা মরিচ ৮০-৯০ টাকা প্রতি কেজি, শিম প্রকারভেদে ৫০-৬০ টাকা, টমেটো ৮০, বেগুন ৫০, চিচিঙ্গা ৭০, করলা ৬০, ঝিঙ্গা ৭০, মুলা ৫০, বরবটি ৭০, কচুর লতি ৫০, ঢেঁড়স ৬০, পটল ৭০, পেঁপে ৩০ এবং কাকরোল ৭০ এবং শশা ১১০ টাকা প্রতি কেজি দরে বিক্রি হচ্ছে।

ব্রয়লার মুরগির দাম কেজিতে ৫-১০ টাকা বেড়েছে। গত সপ্তাহে ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে ১১০-১২০ টাকা কেজি দরে। এ সপ্তাহে বিক্রি হচ্ছে ১১৫-১২৫ টাকা প্রতি কেজি দরে। গরুর মাংস বিক্রি হচ্ছে প্রতি কেজি ৫০০-৫২০ টাকায়। খাসির মাংস বিক্রি হচ্ছে ৭০০-৭৫০ টাকা দরে।

রুই মাছ কেজি প্রতি ৩০০ টাকা, কাতলা ২৮০-৩৫০, শিং ৪০০, চিংড়ি ৪৫০ থেকে ৬৫০, টেংরা ৫৫০-৬০০ টাকা দরে বিক্রি হচ্ছে। শোল মাছ প্রতি পিস ৩৫০ থেকে ৫০০ টাকায় বিক্রি করতে দেখা গেছে।



এ পাতার আরও খবর

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ” “দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়
দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন
ও: কাদের লিটন সিন্ডিকেট সদস্য সওজ অতিরিক্ত প্রধান প্রকৌশলী মনিরুজ্জামান ও: কাদের লিটন সিন্ডিকেট সদস্য সওজ অতিরিক্ত প্রধান প্রকৌশলী মনিরুজ্জামান

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)