হঠাৎই ট্রাম্পের আফগানিস্তান সফর

পক্ষকাল ডেস্ক-
হঠাৎই আফগানিস্তান সফর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ ২৯ নভেম্বর, শুক্রবার তিনি ঝটিকা সফরে দেশটির বাঘরাম বিমানঘাঁটিতে পৌঁছান। এসময় সেখানে আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানির সঙ্গে বৈঠকে মিলিত হন ট্রাম্প।
গত সপ্তাহে আফগানিস্তানে তিন বছর ধরে অপহৃত এক মার্কিন ও এক অস্ট্রেলিয়ান অধ্যাপককে মুক্তি দেয় তালেবানরা। এর বদলে দেশটির সরকার ছেড়ে দেয় আটক তিন তালেবান নেতাকে।
এর মধ্যেই আজ হঠাৎই বাঘরাম বিমানঘাঁটিতে পৌঁছান ট্রাম্প। সেখানে তিনি মার্কিন সেনাদের সাথে মতবিনিময় করেন। সেখানে তিনি জানান, যুদ্ধবিরতি চুক্তি নিয়ে তালেবানদের সাথে আলোচনা হয়েছে।
এসময় আফগানিস্তানে অবস্থানরত মার্কিন সেনাসদস্যের সংখ্যা হ্রাস করা হবে বলেও জানান ডোনাল্ড ট্রাম্প।
পরে মার্কিন প্রেসিডেন্ট বৈঠকে বসেন আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানির সাথে। বৈঠক শেষে মধ্যরাতেই ওয়াশিংটন ফেরেন ট্রাম্প।
১৮ বছরের সংঘাতের অবসান ঘটাতে গত সেপ্টেম্বরে তালেবানদের সাথে একটি চুক্তির কাছাকাছি পৌঁছায় মার্কিন সরকার। তবে এরই মধ্যে কাবুলের কূটনৈতিক এলাকায় তালেবানদের গাড়িবোমা হামলায় এক মার্কিন সেনাসহ ১২ জন নিহত হন। এর প্রেক্ষিতে বেঁকে বসেন ট্রাম্প। তিনি আলোচনা থেকে নিজেদের প্রত্যাহার করেন। অবশেষে দীর্ঘ কূটনৈতিক আলোচনার পর সেই বরফ গলতে শুরু হলো।





প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ