শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩

Daily Pokkhokal
বুধবার, ২৭ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » বিশ্ব সংবাদ | ব্রেকিং নিউজ | রাজনীতি » সেনাপ্রধানের মেয়াদ বাড়াতে নতুন সিদ্ধান্ত নিলেন ইমরান খান
প্রথম পাতা » বিশ্ব সংবাদ | ব্রেকিং নিউজ | রাজনীতি » সেনাপ্রধানের মেয়াদ বাড়াতে নতুন সিদ্ধান্ত নিলেন ইমরান খান
৫২৭ বার পঠিত
বুধবার, ২৭ নভেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সেনাপ্রধানের মেয়াদ বাড়াতে নতুন সিদ্ধান্ত নিলেন ইমরান খান

---

পক্ষকাল ডেস্ক-

পাকিস্তানের বর্তমান সেনাপ্রধান জেনারেল জাভেদ বাজওয়ার মেয়াদ বাড়াতে প্রধানমন্ত্রী ইমরান খানের জারি করা প্রজ্ঞাপন বাতিল করে দিয়েছে দেশটির সুপ্রীম কোর্ট। তাই সেনাপ্রধানের মেয়াদ বাড়াতে নতুন সিদ্ধান্ত নিয়েছেন ইমরান খান। মঙ্গলবার (২৬ নভেম্বর) দিনটি ছিল পাকিস্তানের জন্য ব্যাপক ঘটনাবহুল। এদিন জেনারেল কামার জাভেদ বাজওয়ার মেয়াদ বাড়িয়ে দেয়া প্রজ্ঞাপনকে চ্যালেঞ্জ জানিয়ে একটি পিটিশনের শুনানি শুরু করেন প্রধান বিচারপতি আসিফ সাঈদ খোসার নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ।

পিটিশনকারী সশরীরে আদালতে হাজির না হলেও নিজের আবেদন প্রত্যাহার চেয়ে হাতে লেখা একটি অনুরোধ পাঠিয়ে দিয়েছিলেন আদালতে। কিন্তু আদালত তার অনুরোধ গ্রহণ না করে পিটিশনটিকে স্বতঃপ্রণোদিত রুলে রূপান্তরিত করে দেন। একই সময় ইমরান খানের সভাপতিত্বে পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এদিকে অ্যাটর্নি জেনারেল বিচারকদের সামনে যথেষ্ট তথ্যপ্রমাণ হাজির করতে না পারায় জেনারেল বাজওয়ার মেয়াদ বৃদ্ধির প্রজ্ঞাপন স্থগিত ঘোষণা করেন। রূদ্ধদ্বার দীর্ঘ বৈঠকে মন্ত্রিসভা মাঝে ঘণ্টখানেক বিরতি নেয়। পরে সুপ্রিমকোর্টের আদেশ নিয়ে সন্ধ্যায় ফের আলোচনায় বসে। এতে পরবর্তী পরিস্থিতি নিয়ে সচারচর যেসব বিকল্প সামনে আছে, সেগুলো নিয়ে আলোচনা করা হয়।

ঘণ্টা দুয়েক পর এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী শাফাকাত মাহমুদ ও রেলপথমন্ত্রী শেখ রশিদ মন্ত্রিসভার সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। শাফাকাত বলেন, কামার জাভেদ বাজওয়াকে পুনর্নিয়োগ দেয়ার আগে প্রজ্ঞাপন প্রত্যাহার করে নিয়েছে মন্ত্রিসভা এবং নতুন করে সিদ্ধান্ত নেয়া হয়েছে। তিনি বলেন, অস্বাভাবিক পরিস্থিতির কারণে প্রধানমন্ত্রী ইমরান খান তার মেয়াদ বাড়াতে চাচ্ছেন।



এ পাতার আরও খবর

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)