রবিবার, ২৪ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » ব্রেকিং নিউজ » আবারো ডেঙ্গুর আক্রমণ ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৯২ ডেঙ্গু রোগী
আবারো ডেঙ্গুর আক্রমণ ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৯২ ডেঙ্গু রোগী
![]()
পক্ষকাল সংবাদ-
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারাদেশে ৯২ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
রোববার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টার হিসেবে এসব রোগী ভর্তি হন।
৯২ রোগীর মধ্যে ৪৬ জনকে ঢাকায় ও ৪৬ জনকে দেশের অন্যান্য হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম।
চলতি বছর এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হন মোট ৯৯ হাজার ৫৪৫ জন ডেঙ্গু রোগী। এর মধ্যে চিকিৎসা শেষে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ৯৮ হাজার ৭৪৫ জন।
বর্তমানে দেশের হাসপাতালগুলোতে ৫৩৬ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকায় চিকিৎসা নিচ্ছেন ২৬২ জন।
সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) এ পর্যন্ত ২৬৪টি ডেঙ্গুজনিত মৃত্যুর প্রতিবেদন পেয়েছে। তারা ১৯৩টি ঘটনা পর্যালোচনা করে ১২১ জনের মৃত্যু ডেঙ্গুজনিত বলে নিশ্চিত করেছে।




আরিচার নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ আর কত দুর্নীতি করলে টনক নড়বে নৌ-মন্ত্রণালয়ের
আইইবি নির্বাচনে বিপুল ভোটে সহ-সভাপতি নির্বাচিত হলেন সওজ-এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ.কে.এম. আজাদ রহমান
ব্রিটেনে তৃতীয় বিশ্বযুদ্ধ শঙ্কায় নানা ধরনের প্রস্তুতি পর্বে কারাগার
সিআইডি পুলিশের স্ত্রীর মামলায় ৩ সাংবাদিকের জামিন করালো বিএমএসএফের আইনজীবীরা
দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ