শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩

Daily Pokkhokal
বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » ব্রেকিং নিউজ » পরিবহন ধর্মঘট স্থগিত, যান চলাচল স্বাভাবিক
প্রথম পাতা » ব্রেকিং নিউজ » পরিবহন ধর্মঘট স্থগিত, যান চলাচল স্বাভাবিক
৪০২ বার পঠিত
বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পরিবহন ধর্মঘট স্থগিত, যান চলাচল স্বাভাবিক

---

পক্ষকাল সংবাদ-

নতুন কার্যকর হওয়া সড়ক পরিবহন আইন স্থগিতসহ নানা দাবিতে ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট স্থগিত করেছেন পরিবহন মালিক-শ্রমিকরা। যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়ার আশ্বাস দেয়ার পর তারা এ ধর্মঘট স্থগিতে সম্মত হন। ফলে আজ ২১ নভেম্বর, বৃহস্পতিবার সকাল থেকেই স্বাভাবিক হয়েছে যানবাহন চলাচল।

গতকাল ২০ নভেম্বর, বুধবার দিবাগত রাত পৌনে ১টার দিকে রাজধানীর ধানমণ্ডিতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনে তার সঙ্গে পরিবহন মালিক-শ্রমিকদের এক বৈঠকে এমন সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠকে সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম ও বিআরটিএ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

বৈঠকে নতুন সড়ক আইন সংশোধনসহ ৯ দফা দাবিতে আনুষ্ঠানিকভাবে ধর্মঘট আহ্বানকারী ট্রাক-কাভার্ড ভ্যান মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতাদের মধ্যে রুস্তম আলী খান, তাজুল ইসলাম, মকবুল আহমেদসহ অন্তত ১০ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।

রাত ৯টার দিকে শুরু হওয়া বৈঠকটি শেষে রাত ১টার দিকে গৃহীত সিদ্ধান্ত সাংবাদিকদের জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

তিনি বলেন, ‘তারা ধর্মঘট প্রত্যাহারের প্রতিশ্রুতি দিয়েছেন। সভায় আমরা তাদের ৯ দফা দাবি নিয়ে আলোচনা করেছি। পাশাপাশি লাইসেন্স, ফিটনেস সনদ আপডেটের জন্য তাদের নতুন বছরের ৩০ জুন পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে।’

মন্ত্রী বলেন, ‘নতুন সড়ক আইন সংশোধনের যে দাবি তারা জানিয়েছেন, সেটি বিবেচনার জন্য আমরা সুপারিশ আকারে যোগাযোগ মন্ত্রণালয়ে পাঠাব। তারা এগুলো বিবেচনা করে আইন মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করবে।’

গত ১৯ নভেম্বর, মঙ্গলবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ের ট্রাকস্ট্যান্ডে পরিষদের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ‘সড়ক পরিবহন আইন-২০১৮’ স্থগিত ও সংশোধনসহ ৯ দফা দাবি আদায়ে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয় বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান, পণ্য পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।



এ পাতার আরও খবর

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)