ঢাকায় আসছেন বান কি মুন
![]()
পক্ষকাল সংবাদ-
জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুনের সংক্ষিপ্ত সফরে শুক্রবার ঢাকায় আসার কথা রয়েছে। যা জাতিসংঘ ছাড়ার পর চলতি বছর তার দ্বিতীয় বাংলাদেশ সফর হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, জাতিসংঘের সাবেক প্রধান শনিবার বিকালে রাজধানীর আর্মি স্টেডিয়ামে বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ১৩তম সমাবর্তনে অংশ নিতে ঢাকায় আসছেন। সমাবর্তন অনুষ্ঠানে রাষ্ট্রপতি আবদুল হামিদেরও যোগদানের কথা রয়েছে।
শুক্রবার সংক্ষিপ্ত সফরে ঢাকায় আসার কথা জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুনের
বান কি মুনের শুক্রবার সকাল ৭টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। শনিবার তার সম্মানে আয়োজিত ব্র্যাকের এক মধ্যাহ্নভোজনে যোগ দেবেন তিনি।
শনিবার বেলা ১১টায় বাংলাদেশের খুব ভালো বন্ধু হিসেবে পরিচিত বান কি মুন পররাষ্ট্রমন্ত্রী ড, একে আবদুল মোমেনের সঙ্গে বৈঠক করবেন। একই দিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি ঢাকা ত্যাগ করবেন।
এর আগে গত জুলাইয়ে জাতিসংঘের সাবেক মহাসচিব রাজধানীতে অনুষ্ঠিত ‘অভিযোজনের ওপর গ্লোবাল কমিশনের ঢাকা বৈঠকে’ অংশ নিয়েছিলেন। ইউএনবি।





প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ