মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০১৫
প্রথম পাতা » » মেঘনায় দুর্ঘটনা : দুই লঞ্চেরই রুট পারমিট বাতিল
মেঘনায় দুর্ঘটনা : দুই লঞ্চেরই রুট পারমিট বাতিল
পক্ষকাল প্রতিবেদক: চাঁদপুরের মেঘনায় দুর্ঘটনা কবলিত সুন্দরবন-৮ ও পারাবত-৯ লঞ্চের রুট পারমিট বাতিল করেছে বিআইডব্লিউটিএ। একইসঙ্গে এ বিষয়ে একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।
এছাড়া উভয় লঞ্চের মাস্টারদের সনদ এবং নৌযানের সার্ভে সনদ ও নিবন্ধন স্থগিত করা হয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান মোহাম্মদ শামছুদ্দোহা খন্দকার ও সমুদ্র পরিবহন অধিদফতরের প্রধান প্রকৌশলী এ কে এম ফখরুল ইসলাম মঙ্গলবার সাংবাদিকদের এ তথ্য জানান।
সোমবার দিবাগত রাত ১টায় ঢাকা থেকে বরিশালগামী এমভি পারাবত-৯ লঞ্চের ধাক্কায় এমভি সুন্দরবন-৮ লঞ্চটি দুর্ঘটনাকবলিত হয়। এত কমপক্ষে তিনজন নিহত ও ১৪ জন আহত হন। দুমড়েমুচড়ে যায় সুন্দরবন লঞ্চের ভিআইপিসহ ৪টি কেবিন এবং ডান সাইড।
এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার দুপুরে সুন্দরবন-৮ ও পারাবত-৯ লঞ্চের রুট পারমিট বাতিল করা হয়।




দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত