শিরোনাম:
ঢাকা, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » বেনাপোল রজনী ক্লিনিকের সিজার বাণিজ্যের বলি হলো নবজাতক,
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » বেনাপোল রজনী ক্লিনিকের সিজার বাণিজ্যের বলি হলো নবজাতক,
৩৬৪ বার পঠিত
বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বেনাপোল রজনী ক্লিনিকের সিজার বাণিজ্যের বলি হলো নবজাতক,

---
আমিনুর রহমান তুহিন,বেনাপোল যশোর: যশোরের বেনাপোল রজনী ক্লিনিকের সিজার বাণিজ্যের কারণে এক নবজাতকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। নিহতের পরিবার ও এলাকাবাসী অপচিকিৎসার প্রতিবাদ জানিয়ে ক্লিনিক বন্ধের দাবীতে বিক্ষোভ করেছেন।পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছে। বুধবার(১৩ নভেম্বর) রাত ৮ টায় সিজারের পর পরই অবহেলার কারনে এ নবজাতকের মৃত্যু হয়। নিহত নবজাতক বেনাপোল পৌরসভার নারানপুর গ্রামের নাজমা বেগমের ছেলে।নিহত নবজাতকের নানা আনোয়ার রহমান জানান, তার মেয়ের প্রসব বেদনা উঠলে বুধবার সকাল ৮ টায় তিনি রজনী ক্লিনিকে ভর্তী করেন। সেখানকার কর্মীরা আলট্রাস্নোগ্রাফিসহ যাবতীয় পরীক্ষা করে জানায় মা ও শিশু দুজনেই সুস্থ্য আছে। তবে মায়ের শিশু জন্ম দিতে হলে সিজার করতে হবে। এদিকে সিজারের জন্য সকাল থেকে দুপুর পযন্ত অপেক্ষায় থেকে অসুস্থ্য হয়ে পড়ে তার মেয়ে। এসময় তিনি যশোর নিতে চাইলে ক্লিনিকের তত্বাবধানকারী সুইট তাকে বলেন তাদের হাতে ভাল ডাক্তার আছে বিকালের মধ্যে চলে আসবে। এ সময় পর্যন্ত অপেক্ষা করতে বলেন। কিন্তু ডাক্তার সন্ধ্যা ৭ টায় এসে সিজার করেন। সিজারে দেরী হওয়াতে নবজাতক মারা যায়।ক্লিনিকের ডাক্তার আসাদুজ্জামান বলেন, এ গর্ভবতি মায়ের ডাইবেটিকস ছিল। এমন রোগীর সিজার ঝুকি থাকে। তবে তিনি যে সন্ধ্যায় অপারেশন করবেন ক্লিনিক কর্তৃপক্ষ তা জানতেন। এখানে তার কোন দোষ নেই।যশোরের নাভরণ সার্কেলের সহকারী পুলিশ সুপার জুয়েল ইমরান বলেন, তিনি ঘটনা স্থল পরিদর্শন করেছেন। নিহত নবজাতকের পরিবার যদি অভিযোগ জানায় তবে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।এদিকে স্থানীয়রা জানান, কোন নিময় নীতি না মেনে অস্বাস্থ্যকর পরিবেশে ক্লিনিক ব্যবসা করছে কর্তৃপক্ষ। এতে প্রায়ই ঘটছে ছোট বড় দূর্ঘটনা। এছাড়া যারা ক্লিনিকে পরীক্ষা,নিরীক্ষার কাজ করেন তাদের ভাল অভিজ্ঞতাও নেই। বিভিন্ন মহলকে ম্যানেজ করে তারা এ ব্যবসা চালাচ্ছে।



এ পাতার আরও খবর

চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ” “দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়
দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)