বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » অর্থনীতি | ব্রেকিং নিউজ » ডাবল সেঞ্চুরি করলো দেশি পেঁয়াজের দাম
ডাবল সেঞ্চুরি করলো দেশি পেঁয়াজের দাম

পক্ষকাল সংবাদ-
অতীতের সব রেকর্ড ভেঙেছে দেশি পেঁয়াজের দাম। রাজধানীর কারওয়ান বাজারে আজ ১৪ নভেম্বর, বৃহস্পতিবার প্রতি কেজি পেঁয়াজ এখন বিক্রি হচ্ছে ২০০ টাকা দরে। যা স্মরণকালের সর্বোচ্চ। সরকারের নানা উদ্যোগেও কামানো যাচ্ছেনা পেঁয়াজের দাম। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন স্বল্পআয়ের জনসাধারণ।
ক্রেতাদের অভিযোগ, সরকারের নিয়মিত মনিটরিং না থাকায় ব্যবসায়ীরা ইচ্ছেমত পেঁয়াজের দাম বাড়াচ্ছে। এমন লাগামহীন দাম বৃদ্ধিতে ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতারা। তারা প্রশ্ন করছেন, পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণ করছেন কারা?
কারওয়ান বাজারে গিয়ে দেখা যায়, মিশর থেকে আমদানি করা পেঁয়াজ পাইকারি বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৫০ টাকায়। আর মিয়ানমার থেকে আসা পেঁয়াজের দর ১৬০-১৭০ টাকায় উঠানামা করছে। দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজি দরে।
পেঁয়াজ বিক্রেতারা অবশ্য দাবি করছেন, বেশি দামে কিনতে হচ্ছে বলেই তাদেরও আরো বেশি দামে বিক্রি করতে হচ্ছে।
রাজধানীর মিরপুরের পীরেরবাগ কাঁচাবাজারে দেশি মিশ্র জাতের পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৭০ টাকায় কেজি দরে। এর থেকে তুলনামূলক ভালো মানের পেঁয়াজ ২০০ টাকা কেজি দর হাঁকা হচ্ছে।
এই বাজারের আগত ক্রেতাদের দেখা গেলো পেঁয়াজের দাম শুনে ভ্রূ কুঁচকাতে। তারা ক্ষোভ প্রকাশ করে এই পেঁয়াজের দাম বাড়ানোর জন্য সিন্ডিকেটকে দায়ী করেন।
পীরেরবাজের মুদি দোকানি মুরাদ হোসেন জানান, মঙ্গলবার মিরপুর-১ নম্বরের পাইকারি বাজার থেকে প্রতি কেজি ১৫৫ টাকা দরে পেঁয়াজ কিনে আনেন তিনি। এর সঙ্গে পরিবহন ব্যয় যোগ করে প্রতি কেজি পেঁয়াজ ১৭০ টাকায় বিক্রি করছেন।
তিনি আরো জানান, পাইকারি কেনা পেঁয়াজের অর্ধেকও বিক্রি করতে পারেন নি তিনি। পেঁয়াজের দর হেঁকে উল্টো ক্রেতাদের কটু কথাও শুনতে হচ্ছে তাকে।




দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়