শিরোনাম:
ঢাকা, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
বুধবার, ১৩ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » বেপরোয়া রাজনীতিবিদরা রাজনৈতিক দুর্ঘটনার শিকার হতে পারেন
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » বেপরোয়া রাজনীতিবিদরা রাজনৈতিক দুর্ঘটনার শিকার হতে পারেন
৪০২ বার পঠিত
বুধবার, ১৩ নভেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বেপরোয়া রাজনীতিবিদরা রাজনৈতিক দুর্ঘটনার শিকার হতে পারেন

---
রাজনীতিতে যারা বেপরোয়া আচরণ করছেন তারা রাজনৈতিক দুর্ঘটনার শিকার হতে পারেন বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বুধবার (১৩ নভেম্বর) সকালে চট্টগ্রামে তৃতীয় কর্ণফুলী সেতু নির্মাণ প্রকল্পের আওতায় ৬ লেন বিশিষ্ট ৮ কিলোমিটার অ্যাপ্রোচ সড়ক পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
কাদের আরও বলেন, ‘সদ্য প্রয়াত চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য মইন উদ্দিন খান বাদলের স্বপ্নের কালুরঘাট সেতুর নির্মাণকাজ কোরিয়ার অর্থায়নে আগামী বছর শুরু হবে। তাছাড়া সড়ক সেতুর কাজের ব্যাপারে কোরিয়ার সঙ্গে আলোচনা চলছে। এছাড়া চট্টগ্রামে মেট্রোরেল নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এটির সম্ভাব্যতা যাচাইয়ের কাজ চলছে।’
সেতুমন্ত্রী বলেন, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট অনুযায়ী বর্তমানে বাংলাদেশে সড়ক দুর্ঘটনা কমেছে। তাছাড়া এশিয়ার অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের সড়ক দুর্ঘটনার হার বেশি নয়।’
কুয়েত ফান্ড ফর এরাবিক ইকোনমিক ডেভলপমেন্টের অর্থায়নে ৩৯৬ কোটি টাকা ব্যয়ে ৬ লেন বিশিষ্ট ৮ কিলোমিটার অ্যাপ্রোচ সড়ক নির্মাণকাজ বাস্তবায়ন করে সড়ক পরিবহন অধিদপ্তর।
এ সময় উপস্থিত ছিলেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, সাবেক সিডিএ চেয়ারম্যান আব্দুস ছালামসহ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের কর্মকর্তারা।



এ পাতার আরও খবর

চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ” “দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়
দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)