শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ন ১৪৩৩

Daily Pokkhokal
সোমবার, ১১ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » আগামীকাল নেপাল যাচ্ছেন প্রেসিডেন্ট মো. আব্দুল হামিদ
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » আগামীকাল নেপাল যাচ্ছেন প্রেসিডেন্ট মো. আব্দুল হামিদ
৪২১ বার পঠিত
সোমবার, ১১ নভেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আগামীকাল নেপাল যাচ্ছেন প্রেসিডেন্ট মো. আব্দুল হামিদ

---

পক্ষকাল সংবাদ-

চার দিনের রাষ্ট্রীয় সফরে নেপালের উদ্দেশে আগামীকাল মঙ্গলবার (১২ নভেম্বর) ঢাকা ত্যাগ করবেন প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ।

প্রেসিডেন্টের প্রেস সচিব জয়নাল আবেদিন গতকাল রবিবার (১০ নভেম্বর) সন্ধ্যায় এ তথ্য জানান। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে একটি নিয়মিত ফ্লাইট (বিজি-৭১) রাষ্ট্রপতি ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে মঙ্গলবার দুপুরে নেপালের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ছেড়ে যাবে। ফ্লাইটটি ওদিন স্থানীয় সময় ১২টা ৪৫ মিনিটে নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভূবন আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করবে।

নেপালের প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভান্ডারি ও নেপালে বাংলাদেশের রাষ্ট্রদূত মাশফি বিনতে শামস বিমান বন্দরে রাষ্ট্রপতি অভ্যর্থনা জানাবেন। নেপাল সফরকালে রাষ্ট্রপতি মেরিয়ট কাঠমান্ডুতে অবস্থান করবেন।

সফরকালে প্রেসিডেন্ট নেপালের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করবেন। নেপালের প্রেসিডেন্ট বাংলাদেশের রাষ্ট্রপতি ও তার সফরসঙ্গীদের সম্মানে ভোজসভার আয়োজন করবেন। নেপালের ভাইস প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, নেপালের ন্যাশনাল অ্যাসেম্বলির চেয়ারপারসন ও পররাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতি হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

সফরকালে বিবিআইএন ও পিটিএসহ বাংলাদেশ ও নেপালের মধ্যকার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা এবং এ সম্পর্কে অগ্রগতি পর্যালোচনার কথা রয়েছে। এ ছাড়া রাষ্ট্রপতির সঙ্গে বেশ কয়েকজন রাজনীতিবিদদের সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে।

প্রেসিডেন্ট পোখারা এবং কাঠমান্ডু ভ্যালিতে ঐতিহাসিক, প্রত্নতাত্ত্বিক ও সাংস্কৃতিক স্থান পরিদর্শন করবেন। রাষ্ট্রপতির ১৫ নভেম্বর দেশে ফেরার কথা রয়েছে বলে জানিয়েছেন প্রেস সচিব।



এ পাতার আরও খবর

আরিচার নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ আর কত দুর্নীতি করলে টনক নড়বে নৌ-মন্ত্রণালয়ের আরিচার নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ আর কত দুর্নীতি করলে টনক নড়বে নৌ-মন্ত্রণালয়ের
আইইবি নির্বাচনে বিপুল ভোটে সহ-সভাপতি নির্বাচিত হলেন সওজ-এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ.কে.এম. আজাদ রহমান আইইবি নির্বাচনে বিপুল ভোটে সহ-সভাপতি নির্বাচিত হলেন সওজ-এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ.কে.এম. আজাদ রহমান
ব্রিটেনে তৃতীয় বিশ্বযুদ্ধ শঙ্কায় নানা ধরনের প্রস্তুতি পর্বে কারাগার ব্রিটেনে তৃতীয় বিশ্বযুদ্ধ শঙ্কায় নানা ধরনের প্রস্তুতি পর্বে কারাগার
সিআইডি পুলিশের স্ত্রীর মামলায় ৩ সাংবাদিকের জামিন করালো বিএমএসএফের আইনজীবীরা সিআইডি পুলিশের স্ত্রীর মামলায় ৩ সাংবাদিকের জামিন করালো বিএমএসএফের আইনজীবীরা
দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১) দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)