শিরোনাম:
ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

Daily Pokkhokal
শুক্রবার, ৮ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » ব্রেকিং নিউজ » এক কাঁকড়ার দামই ৩৯ লাখ!
প্রথম পাতা » ব্রেকিং নিউজ » এক কাঁকড়ার দামই ৩৯ লাখ!
৪৪৭ বার পঠিত
শুক্রবার, ৮ নভেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

এক কাঁকড়ার দামই ৩৯ লাখ!

---

পক্ষকাল ডেস্ক

জাপানিদের খাদ্যাভ্যাস নিয়ে বিশ্বজুড়েই আলোচনার অন্ত নেই। নানা বিচিত্ররকম খাবারই তারা গলাধঃকরণ করেন। এর জন্য আবার তারা খরচও করেন কাড়ি কাড়ি টাকা। তবে এবার এক জাপানি ব্যবসায়ী যা করলেন তা একরকম পাগলামিই! একটিমাত্র কাঁকড়া কিনতে তিনি ব্যয় করেছেন ৪৬ হাজার ডলার, যা বাংলাদেশি টাকায় ৩৯ লাখ ৯ হাজার ৬১৫ টাকা!

গতকাল ৭ নভেম্বর, বৃহস্পতিবার জাপানের রাজধানী টোকিওতে এক নিলাম থেকে রেকর্ড করা দামে এই একটিমাত্র স্নো ক্র্যাব বা তুষার কাঁকড়া কিনে নেন এক ব্যক্তি। ১২০০ গ্রাম ওজনের কাঁকড়াটির জন্য ৪৬ হাজার ডলার ব্যয় করেন স্থানীয় ওই খুচরা ব্যবসায়ী। আনন্দবাজার।

জাপানের টটোরি এলাকায় চলতি সপ্তাহেই শুরু হয়েছে শীতকালীন সামুদ্রিক খাবারের মৌসুম। সেখানে ভিড় জমান রসনাবিলাসী জাপানিরা। অনেক সময় দেখে ভালো লেগে গেলে বেশি দাম দিয়ে হলেও এমন কাঁকড়া বা টুনা মাছ কিনে নেন তারা।

এই কাঁকড়াটি স্থানীয় যে খুচরা ব্যবসায়ী কিনেছেন, তিনিও নাকি সেটি বড় কোনো রেস্তরাঁয় বিক্রি করে দেবেন জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।

যে এলাকায় কাঁকড়াটি নিলাম হয়েছে, সেখানকার স্থানীয় প্রশাসনের এক কর্মকর্তার দাবি, এটিই বিশ্বে সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া কাঁকড়া। এ বিষয়টি যাতে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে ওঠে তার আবেদন করা হবে বলেও জানিয়েছেন স্থানীয় প্রশাসনিক কর্তারা।



এ পাতার আরও খবর

মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)