শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩

Daily Pokkhokal
বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » অর্থনীতি | জেলার খবর | ব্রেকিং নিউজ » একদিনে ৪০ লাখ টাকার মালিক হলেন দরিদ্র জেলে জামাল
প্রথম পাতা » অর্থনীতি | জেলার খবর | ব্রেকিং নিউজ » একদিনে ৪০ লাখ টাকার মালিক হলেন দরিদ্র জেলে জামাল
৪২৮ বার পঠিত
বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

একদিনে ৪০ লাখ টাকার মালিক হলেন দরিদ্র জেলে জামাল

---

পক্ষকাল সংবাদ-

একদিনে ৪০ লাখ টাকার মালিক হলেন দরিদ্র জেলে জামাল উদ্দিন (৪৫)। তার জালে আটকা পড়ে ১৭ থেকে ২৫ কেজি ওজনের ৮১টি লাল পোপা মাছ। ৭ নভেম্বর, বুধবার ভোরে কক্সবাজারের মহেশখালীর উপজেলার মাতারবাড়ি ইউনিয়ন এমন ঘটনা ঘটেছে।

ওই মাছগুলো বিক্রি হয় ৪০ লাখ টাকায়। কক্সবাজার ফিসারিঘাটের মৎস্য ব্যবসায়ী মোহাম্মদ ইসহাকসহ কয়েকজন পোপা মাছগুলো জামালের কাছ থেকে কিনে নেয়।

জেলে জামাল উদ্দিন বলেন, ‘৬ নভেম্বর, মঙ্গলবার রাতে মাতারবাড়ির পশ্চিম পাশে কুতু্বদিয়া চ্যানেলে তিনি জাল বসান। আজ সকালে জাল তুলতে গিয়ে দেখেন, জাল টেনে কূলে আনা যাচ্ছে না। পরে আরো লোকজনের সহায়তায় জাল তোলা হয়। দেখা যায় বড় আকৃতির অসংখ্য লাল পোপা লাফালাফি করছে। গণনা করে ৮১টি পোপা পাওয়া গেছে। প্রতিটি মাছের ওজন ১৭ থেকে ২৫ কেজি।’

তিনি আরো বলেন, ‘প্রথমে মাছগুলো ৩৯ লাখ টাকা পর্যন্ত দর উঠে। অনেক দরদামের পর কক্সবাজার ফিশারিঘাটের ইসহাক সওদাগরসহ কয়েকজন ৪০ লাখ টাকা দিয়ে মাছগুলো কিনে নেয়। পোপা মাছের পটকা খুবই মূল্যবান। প্রতিকেজি শুকনো পটকার দাম ৮০-৯০ হাজার টাকা। পটকা দিয়ে তৈরি হয় সুস্বাদু স্যুপ। হংকং, থাইল্যান্ড, চীন, জাপানসহ বিশ্বের বিভিন্ন দেশে পোপা মাছের পটকা রপ্তানি হয়।’

এ বিষয়ে কুতুবদিয়া ফিশিংবোট মালিক সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন বলেন, ‘লাল পোপা গভীর সমুদ্রের মাছ। কুতুবদিয়া চ্যানেলে এই পোপা মাছ ধরা পড়ার ঘটনায় তোলপাড় চলছে। অন্য জেলেরাও পোপা মাছ ধরতে কুতুবদিয়া চ্যানেলে জাল ফেলার প্রস্তুতি নিচ্ছে।’



এ পাতার আরও খবর

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ” “দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়
দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন
ও: কাদের লিটন সিন্ডিকেট সদস্য সওজ অতিরিক্ত প্রধান প্রকৌশলী মনিরুজ্জামান ও: কাদের লিটন সিন্ডিকেট সদস্য সওজ অতিরিক্ত প্রধান প্রকৌশলী মনিরুজ্জামান

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)