শিরোনাম:
ঢাকা, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩

Daily Pokkhokal
শনিবার, ২১ মে ২০১৬
প্রথম পাতা » রাজনীতি | সাক্ষাৎকার » ‘শান্তিতে নোবেল পাওয়ার যোগ্য কেবল শেখ হাসিনা’
প্রথম পাতা » রাজনীতি | সাক্ষাৎকার » ‘শান্তিতে নোবেল পাওয়ার যোগ্য কেবল শেখ হাসিনা’
৭৭১ বার পঠিত
শনিবার, ২১ মে ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

‘শান্তিতে নোবেল পাওয়ার যোগ্য কেবল শেখ হাসিনা’

পক্ষকাল প্রতিবেদক: সুপ্রিম কোর্টের অ্যাটর্নি জেনারেল এ্যাডভোকেট --- বলেছেন, `দেশে শান্তি প্রতিষ্ঠায় বিশেষ অবদানের জন্য ড. ইউনুসকে নোবেল দেওয়া হয়েছে। তিনি শান্তির জন্য কি করেছেন? বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠার জন্য যদি কেউ নোবেল পুরস্কারের যোগ্য হন, তারা হচ্ছেন শেখ হাসিনা ও সন্তু লারমা।’

রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির ৬নং গ্যালারিতে শুক্রবার বিকেলে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ‘রাষ্ট্রনায়ক শেখ হাসিনার গণতন্ত্রের জন্য সংগ্রাম ও বিশ্বে আজ ধ্রুবতারা রাষ্ট্রনায়ক শেখ হাসিনা’ গ্রন্থের সপ্তাহব্যাপী সংবাদচিত্র প্রদর্শনীর অংশ হিসেবে এ আলোচনা সভার আয়োজন করে আওয়ামী যুবলীগ।

মাহবুবে আলম বলেন, ‘দীর্ঘদিনের বিরোধের অবসান ঘটিয়ে তারা দেশের তিন পার্বত্য জেলায় শান্তি প্রতিষ্ঠায় সক্ষম হয়েছেন। তারা যদি নোবেল পুরস্কার না পান, তাহলে তাদের এ অবদান কোনো অবস্থায় খাটো হয়ে যাবে না।’

যুদ্ধাপরাধীর বিচার ও বঙ্গবন্ধুর বিচার প্রসঙ্গে তিনি বলেন, ‘কতিপয় বিচারক এই নির্মম হত্যাকাণ্ডের বিচার করতে অপারগতা প্রকাশ করেছেন। তাদের এমন আচরণে বিচার ব্যবস্থা কলঙ্কিত হয়েছে। শেখ হাসিনা দেশে প্রত্যাবর্তন না করলে এই হত্যাকাণ্ডে জড়িত ঘৃণ্য ঘাতকদের বিচার হতো না। তিনি এই বিচার করে বিচাররিক প্রক্রিয়াকে স্বচ্ছ করেছেন, জাতিকে করেছেন কলঙ্কমুক্ত।’

যুবলীগের সমালোচনা করে এ্যাটর্নী জেনারেল বলেন, ‘এতো যুবক সেদিন কই ছিলো যখন বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়েছিলো? সেই নির্মম হত্যার পরে যদি কোনো যুবক বিচার চেয়ে রাজপথে নেমে প্রাণ দিতো তবে তাদেরকে আমরা জাতীয় বীর বলে সম্মাণিত করতে পারতাম। সেটা করতে আমরা ব্যর্থ হয়েছি।’

আওয়ামী যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে সভায় আরও বক্তৃতা করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, যুবলীগের সাধারণ সম্পাদক মো. হারুনুর রশীদ, প্রেসিডিয়াম সদস্য ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।



এ পাতার আরও খবর

নিপীড়ন ও নির্যাতনের বিরুদ্ধে সমাজের দায়: ন্যায়বিচারের পথে রাষ্ট্র ও নাগরিকের ভূমিকা নিপীড়ন ও নির্যাতনের বিরুদ্ধে সমাজের দায়: ন্যায়বিচারের পথে রাষ্ট্র ও নাগরিকের ভূমিকা
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয়  কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন
নওফেলের তোপে বিশ্ব সাহিত্য কেন্দ্র: “কোটি টাকার প্রকল্পে নেই বাস্তব প্রভাব, ভাঙতে হবে একচেটিয়া কাঠামো” নওফেলের তোপে বিশ্ব সাহিত্য কেন্দ্র: “কোটি টাকার প্রকল্পে নেই বাস্তব প্রভাব, ভাঙতে হবে একচেটিয়া কাঠামো”
সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ’র ঘনিষ্ঠ সহচর দুর্নীতিবাজ সাইদুর কি আইনের উর্ধ্বে? সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ’র ঘনিষ্ঠ সহচর দুর্নীতিবাজ সাইদুর কি আইনের উর্ধ্বে?
মেয়াদ শেষে রাজনীতি ছাড়ার ঘোষণা ম্যাক্রোঁর মেয়াদ শেষে রাজনীতি ছাড়ার ঘোষণা ম্যাক্রোঁর
নরসিংদীর রায়পুরা চরে ‘জুলাই সহিংসতা’র লুটের অস্ত্রে ২০০ সন্ত্রাসীর সাম্রাজ্য: বালু মাফিয়া ও মাদকচক্রে বিলীন জনপদ নরসিংদীর রায়পুরা চরে ‘জুলাই সহিংসতা’র লুটের অস্ত্রে ২০০ সন্ত্রাসীর সাম্রাজ্য: বালু মাফিয়া ও মাদকচক্রে বিলীন জনপদ
পীরের পর সাধু হত্যায় দেশের আইনশৃঙ্খলা প্রশ্নে পীরের পর সাধু হত্যায় দেশের আইনশৃঙ্খলা প্রশ্নে
ইসলামাবাদের ব্যর্থ আলোচনা ও হরমোজ প্রণালীর অবরোধ: মধ্যপ্রাচ্য কি চূড়ান্ত মহাপ্রলয়ের পথে ইসলামাবাদের ব্যর্থ আলোচনা ও হরমোজ প্রণালীর অবরোধ: মধ্যপ্রাচ্য কি চূড়ান্ত মহাপ্রলয়ের পথে
বিশ্বনেতাদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ অ্যামনেস্টির বিশ্বনেতাদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ অ্যামনেস্টির
একযোগে ১৩ পুলিশ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে একযোগে ১৩ পুলিশ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)