শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » ব্রেকিং নিউজ » আসছে কালবৈশাখী
প্রথম পাতা » ব্রেকিং নিউজ » আসছে কালবৈশাখী
৫৬০ বার পঠিত
মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আসছে কালবৈশাখী

---

কমতে শুরু করেছে হাড় কাঁপানো শীতের প্রকোপ। চলতি মাস থেকেই বৃদ্ধি পাবে তাপমাত্রা। মার্চে তা পৌঁছে যেতে পারে ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পর্যন্ত। পাশাপাশি স্বাভাবিক বৃষ্টিপাতসহ আসতে পারে দুই বা ততোধিক কালবৈশাখী ঝড়। দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এমন তথ্যই জানিয়েছে আবাহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া কার্যালয় জানিয়েছে, চলতি মাসের শেষ সপ্তাহ থেকেই দেশের তাপমাত্রা দ্রুত বৃদ্ধি পাবে। মার্চে তা ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। ওই মাসে সারাদেশে দিনের তাপমাত্রা ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়ে ৩৪ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে। তবে উত্তর-পশ্চিমাঞ্চলের কোথাও কোথাও দিনের তাপমাত্রা ৩৭ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। দীর্ঘমেয়াদি পূর্বাভাসে আবহাওয়া দপ্তর জানায়, চলতি মাসের শেষ সপ্তাহ থেকে দেশে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও এক থেকে দুই দিন বজ্রবৃষ্টি এবং শিলাবৃষ্টিও হতে পারে। মার্চে দেশের উত্তর ও মধ্যাঞ্চলসহ বিভিন্ন জায়গায় দুই বা ততোধিক হালকা, মাঝারি বা তীব্র কালবৈশাখী হওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে, কালবৈশাখীর প্রকোপ মোকবেলায় কৃষক পর্যায়ে আগে থেকেই প্রস্তুতি নিতে বলেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। কারণ, কালবৈশাখীর ফলে আমের মুকুলসহ বিভিন্ন ফসলের বীজের ক্ষতি হয়ে থাকে। এ বিষয়ে আবহাওয়বিদ শাহীনুর ইসলাম গণমাধ্যমকে বলেন, মার্চের শুরুর দিকে ঝড়ের পূর্বাভাস জানিয়ে দেয়া হবে। তবে কালবৈশাখীর সম্ভাবনা থাকলেও দেশের মানুষকে বড় ধরনের কোনও দুর্যোগ মোকাবেলা করতে হবে না বলে আশা করেন তিনি।



এ পাতার আরও খবর

চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ” “দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়
দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)