শিরোনাম:
ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

Daily Pokkhokal
রবিবার, ২৭ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » অপরাধ » বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের দাবি ভাড়াটিয়া ঐক্য পরিষদের
প্রথম পাতা » অপরাধ » বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের দাবি ভাড়াটিয়া ঐক্য পরিষদের
৪৫৯ বার পঠিত
রবিবার, ২৭ অক্টোবর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের দাবি ভাড়াটিয়া ঐক্য পরিষদের


পক্ষকাল নিউজ ---


‘বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন’ পুরোপুরি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সারাদেশের ভাড়াটিয়াদের সংগঠন বাংলাদেশ ভাড়াটিয়া ঐক্য পরিষদ ও বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তি আন্দোলন (বিজিএমএ)।


২৬ অক্টোবর, শনিবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন থেকে এই দুটি সংগঠন যৌথভাবে এ আহ্বান জানায়।


মানববন্ধন থেকে ভাড়াটিয়াদের অধিকার নিশ্চিত করার লক্ষ্যে ‘৩০ নভেম্বর ভাড়াটিয়া অধিকার দিবস’ ঘোষণারও দাবি জানানো হয়।


সেসময় ভাড়াটিয়া ঐক্য পরিষদ ও বিজিএমএ সভাপতি মো. আশরাফ আলী হাওলাদার বলেন, “বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন-১৯৯১ পুরোপুরি বাস্তবায়ন করতে হবে। সব ভাড়াটিয়াদের বাড়ি ভাড়ার চুক্তিপত্র দিতে হবে। এলাকাভিত্তিক বাড়ি ভাড়া রেট কার্যকর করতে হবে।”


তিনি আরো বলেন, ‘স্বল্প আয়ের মানুষের জন্য সরকারি খাস জমিতে হাউজিং প্রকল্প ও কলোনি নির্মাণ করে কিস্তির ভিত্তিতে বরাদ্দ দিতে হবে। বাড়ি ভাড়ার টাকা রশিদ ও ব্যাংকের মাধ্যমে পরিশোধ করতে হবে।’


মানববন্ধন থেকে প্রত্যেক থানায় পাঁচ সদস্যবিশিষ্ট সমন্বয় কমিটি গঠন করারও দাবি জানানো হয়।



এ পাতার আরও খবর

দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১) দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
চাঁদার টাকায় বাদাম বিক্রেতা থেকে কোটিপতি—কে এই কৃষক দল নেতা আলমগীর? চাঁদার টাকায় বাদাম বিক্রেতা থেকে কোটিপতি—কে এই কৃষক দল নেতা আলমগীর?
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)