রবিবার, ২০ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | রাজনীতি » ভোলায় রক্তক্ষয়ী সংঘর্ষ, যা বললেন প্রধানমন্ত্রী
ভোলায় রক্তক্ষয়ী সংঘর্ষ, যা বললেন প্রধানমন্ত্রী
পক্ষকাল প্রতিবেদক
দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন নানা ধরনের ঘটনা ঘটছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন। রোববার (২০ অক্টোবর) সন্ধ্যায় গণভবনে যুবলীগের নেতাদের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন। এসময় তিনি বলেন, ভোলার বোরহানউদ্দিনের ঘটনায় এক ছেলের ফেসবুক আইডি হ্যাক করে গুজব ছড়ানো হয়েছে। এ ব্যাপারে ফেসবুক কর্তৃপক্ষের কাছে তথ্য চাওয়া হয়েছে।
এসময় প্রধানমন্ত্রী আরও বলেন, অন্যায়ভাবে দুর্নীতি করে কেউ আঙুল ফুলে কলা গাছ হবে, এটা কঠোরভাবে দেখা হবে। ফেসবুকে নবীর নামে অপপ্রচারকারীদের পাশাপাশি পুলিশের উপর হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। দেশকে অশান্তির দিকে ঠেলে দিতেই এই অপপ্রচার। এই ঘটনায় যারা সংশ্লিষ্ট তাদের কেউ ছাড় পাবে না।
যুবলীগের ৭ম কংগ্রেস সম্পন্ন করার ইস্যু নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডাকা বৈঠকে আওয়ামী লীগের সিনিয়র নেতাদের মধ্যে রয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, প্রেসিডিয়াম সদস্য আমির হোসেন আমু ও তোফায়েল আহমেদ।




দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
চাঁদার টাকায় বাদাম বিক্রেতা থেকে কোটিপতি—কে এই কৃষক দল নেতা আলমগীর?
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে