শিরোনাম:
ঢাকা, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

Daily Pokkhokal
বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০১৯
প্রথম পাতা » অপরাধ | ব্রেকিং নিউজ | রাজনীতি » কাড়ি কাড়ি টাকা আওয়ামী লীগ নেতার কর্মচারীর বাসায়ও
প্রথম পাতা » অপরাধ | ব্রেকিং নিউজ | রাজনীতি » কাড়ি কাড়ি টাকা আওয়ামী লীগ নেতার কর্মচারীর বাসায়ও
৬২৩ বার পঠিত
বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কাড়ি কাড়ি টাকা আওয়ামী লীগ নেতার কর্মচারীর বাসায়ও

পক্ষকাল ডেস্ক- ---
ব্যাংকে টাকা রাখার অভ্যাস কম ছিল আবুল কালাম আজাদের। ব্যাংক কর্তৃপক্ষকে বিশ্বাস করতো না। তা ছাড়া ব্যাংকে বেশি টাকা রাখলে প্রশাসনের নজর পড়ে। আর তখনই দুর্নীতি দমন কমিশনের নজর পড়ে টাকাওয়ালা বিত্তবানদের উপর। দুদকের রোষানল থেকে বাঁচতেও ব্যাংকে কম টাকা রাখতেন আজাদ। এটা তার কৌশল। পুরান ঢাকার গেণ্ডারিয়ার স্থানীয় আওয়ামী লীগের নেতা এনামুল হকের কর্মচারী আবুল কালাম আজাদের প্রতিবেশী মীর হোসেন মিরু এমনটাই বলেন।*
*গেণ্ডারিয়া থানা আওয়ামী লীগ সভাপতি এনামুল হকের কর্মচারী আবুল কালাম আজাদের বাসায়ও আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে অভিযান পরিচালনা করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। সেখানে কাড়ি কাড়ি টাকা মিলেছে। গেণ্ডারিয়া থানার নারিন্দা এলাকায় আজাদের বাসায় এ অভিযান চালায় র‌্যাব।*
র‌্যাব জানায়, এনামুল হকের কর্মচারী আবুল কালাম আজাদের বাসায় একটি ভল্টে ১ হাজার টাকার নোটের অনেকগুলো বান্ডিল পাওয়া গেছে। তাতে প্রায় দুই কোটি টাকা রয়েছে। বিকাল সাড়ে ৪টায়ও আজাদের বাসায় অভিযান চলছিল।*
*এর আগে সকাল থেকে সূত্রাপুর থানার অদূরে বানিয়ারচর এলাকার গেণ্ডারিয়া থানা আওয়ামী লীগ সহ-সভাপতি এনামুল হক এনু ও যুগ্ম সাধারণ সম্পাদক রুপন ভূঁইয়ার বাসায় অভিযান চালানো হয়। সেখান থেকেও বিপুল পরিমাণ টাকা, স্বর্ণ ও অস্ত্র জব্দ করা হয়।*
গতকাল সোমবার (২৩ সেপ্টেম্বর) মধ্যরাতের পর এই দুই নেতার বাসায় অবস্থান নেয় র‌্যাব। আজ মঙ্গলবার অভিযানে ৩টি ভল্ট খোলা হয়। এসময় নগদ ১ কোটি ৫ লাখ টাকা ও ৭২০ ভরি (৮ কেজি) স্বর্ণ পাওয়া যায়।*
*এ বিষয়ে দুপুরে সাংবাদিকদের র‌্যাব-৩-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাফিউল্লাহ বুলবুল বলেন, এই দুই নেতা ক্যাসিনোয় লাভের টাকা বাড়ি নিয়ে রাখতেন। টাকা রাখলে বেশি জায়গা লাগে। তাই তারা স্বর্ণ কিনে সেগুলো ভল্টে রাখতেন। এছাড়া তাদের বাসায় ৫টি অস্ত্র পাওয়া গেছে। এগুলোর কাগজপত্র যাচাই-বাছাই করে দেখা হচ্ছে।*



এ পাতার আরও খবর

দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১) দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
চাঁদার টাকায় বাদাম বিক্রেতা থেকে কোটিপতি—কে এই কৃষক দল নেতা আলমগীর? চাঁদার টাকায় বাদাম বিক্রেতা থেকে কোটিপতি—কে এই কৃষক দল নেতা আলমগীর?
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)