মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০১৯
প্রথম পাতা » অপরাধ » সব অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা, বাদ যাবেন না এমপিরাও : স্বরাষ্ট্রমন্ত্রী
সব অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা, বাদ যাবেন না এমপিরাও : স্বরাষ্ট্রমন্ত্রী
![]()
ডেস্ক নিউজ:
সরকারের কাছে রাঘব বোয়াল, চুনোপুটি বলে কিছু নেই উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সব অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ক্ষেত্রে সংসদ সদস্যরাও বাদ যাবেন না। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
ক্যাসিনো কিভাবে চালু হলো সে বিষয়ে তদন্ত হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘কিছু অবৈধ ব্যবসা ও টেন্ডারবাজদের বিষয় আমাদের কানে এসেছে। এসবের সঙ্গে যারা জড়িত তাদের ধরতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ শুরু করেছে।’
ক্যাসিনো অভিযানের পর অনেকে গা ঢাকা দিয়েছেন আবার অনেকেই দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছেন- এমন প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিমানবন্দরে আমাদের একটা লিস্ট থাকে। তাই কখনই বিমানবন্দর দিয়ে অপরাধীরা দেশ ছেড়ে যেতে পারে না। যাদের বিচার চলছে বা যারা অপরাধী তাদের লিস্ট বিমানবন্দর এবং ইমিগ্রেশনে থাকে।তিনি আরো বলেন, কে কোথায় আছে তার চেয়ে বড় হচ্ছে কে কতটুকু অপরাধ করেছে। রাজনীতিবিদ বা যেই হোক না কেন, যারা অপরাধ করেছে তাদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসছি।




দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
চাঁদার টাকায় বাদাম বিক্রেতা থেকে কোটিপতি—কে এই কৃষক দল নেতা আলমগীর?
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে