রবিবার, ৪ আগস্ট ২০১৯
প্রথম পাতা » অপরাধ | ব্রেকিং নিউজ » ইউনাইটেডের ভবনে এডিসের লার্ভা, ২ লাখ টাকা জরিমানা
ইউনাইটেডের ভবনে এডিসের লার্ভা, ২ লাখ টাকা জরিমানা
পক্ষকাল সংবাদ-
এডিস মশার বংশবিস্তার রোধ করে ডেঙ্গু নিয়ন্ত্রণের লক্ষ্যে অভিযান পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। শনিবার ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
অভিযানে তিনি গুলশান-২ এ অবস্থিত ইউনাইটেড গ্রুপের বেজমেন্টে অপরিচ্ছন্ন ও স্যাঁতস্যাঁতে পরিবেশ এবং দীর্ঘদিন ধরে জমে থাকা পানিতে এডিস মশার লার্ভা, এডিস মশা বংশবিস্তারের উপযোগী পরিবেশ দেখতে পান।
এ অপরাধে ভ্রাম্যমাণ আদালত ইউনাইটেড গ্রুপকে দুই লাখ টাকা জরিমানা করেন।
প্রসঙ্গত, সম্প্রতি রাজধানীর বিভিন্ন নির্মাণাধীন ভবনে গিয়ে এডিস মশার লার্ভা ধ্বংসে অভিযান পরিচালনা শুরু করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এছাড়া নগরবাসীকে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগ-সংক্রান্ত পরামর্শ প্রদানের লক্ষ্যে ডিএনসিসির নগর ভবনে একটি কল সেন্টার চালু করা হয়েছে।
কল সেন্টারটির নম্বর ০১৯৩২-৬৬৫৫৪৪। এই নম্বরে যে কেউ ফোন করে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগ সম্পর্কে চিকিৎসকের পরামর্শ নিতে পারবেন। ডিএনসিসির কল সেন্টারটিতে দিন-রাত ২৪ ঘণ্টা চিকিৎসকরা ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগ সম্পর্কে পরামর্শ দিচ্ছেন।




প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ