শিরোনাম:
ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

Daily Pokkhokal
শুক্রবার, ২ আগস্ট ২০১৯
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর » ঠাকুরগাঁওয়ে দুই বাসের সংঘর্ষে নিহত ৮
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর » ঠাকুরগাঁওয়ে দুই বাসের সংঘর্ষে নিহত ৮
৫৯৫ বার পঠিত
শুক্রবার, ২ আগস্ট ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঠাকুরগাঁওয়ে দুই বাসের সংঘর্ষে নিহত ৮

পক্ষকাল সংবাদ-

ঠাকুরগাঁও সংবাদদাতা : ঠাকুরগাঁওয়ে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আট জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ২৪ জন।

শুক্রবার সকাল ৮টার দিকে সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের ঠাকুরগাঁও-ঢাকা মহাসড়কের খোঁচাবাড়ি বলাকা উদ্যানের সামনে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে মিনিবাসের চালকসহ  পাঁচ জন, ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নেওয়ার পর দুজন এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরো একজন মারা যায়।

নিহতরা হলেন, নিশাত এন্টারপ্রাইজের মিনিবাসের চালক চায়না (৩৫),ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলার বিপুল চন্দ্র (৩৫), আব্দুর রহমান((৪৫), মোস্তফা (৪৫) , তার স্ত্রী ফাতেমা বেগম(৪০), বীরগঞ্জ উপজেলার গলিরামের মঙ্গলী রানী(৭০), একই এলাকার মনেস্বরের স্ত্রী জবা (৩৫), আব্দুলমজিদ(৩৬)।

আহতদের ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।  গুরুতর আহত আট জনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল হাসপাতালে রেফার্ড করেছেন ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের চিকিৎসকরা।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে স্টেশন অফিসার মফিদার রহমান জানান, ঢাকা থেকে আসা ঠাকুরগাঁওগামী ডিপজল  এন্টারপ্রাইজ ও রংপুরগামী নিশাত এন্টারপ্রাইজের দুই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে নিশাত এন্টারপ্রাইজের চালকসহ পাঁচ জন প্রাণ হারায়। ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নেওয়ার পর আরো দুজন মারা যায়। দুর্ঘটনার পর ঠাকুরগাঁও-ঢাকা সড়কে যান চলাচল তিন ঘন্টা বন্ধ ছিল।

জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারের প্রত্যেককে ১০ হাজার টাকা করে সহায়তার ঘোষণা দেওয়া হয়েছে।

জেলা প্রশাসক কামরুজ্জামান সেলিম আহতদের উন্নত চিকিৎসা ও সহায়তার জন্য নির্দেশ দিয়েছেন।



এ পাতার আরও খবর

দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১) দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
চাঁদার টাকায় বাদাম বিক্রেতা থেকে কোটিপতি—কে এই কৃষক দল নেতা আলমগীর? চাঁদার টাকায় বাদাম বিক্রেতা থেকে কোটিপতি—কে এই কৃষক দল নেতা আলমগীর?
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)