শিরোনাম:
ঢাকা, সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

Daily Pokkhokal
শনিবার, ১০ জানুয়ারী ২০১৫
প্রথম পাতা » অপরাধ » কাহারোলে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ী অপহরণ
প্রথম পাতা » অপরাধ » কাহারোলে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ী অপহরণ
৪৯১ বার পঠিত
শনিবার, ১০ জানুয়ারী ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কাহারোলে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ী অপহরণ

---মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে কাহারোলে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয় দিয়ে  মো. রহিদুল ইসলাম (৩০) নামে এক ব্যবসায়ীকে অপহরণ করা হয়েছে।
শুক্রবার রাত সাড়ে ১১টায় উপজেলার রামপুর মোড়ের কাছে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে ২ মোটরসাইকেল আরোহী নিজেদেরকে ডিবি পরিচয় দিয়ে রহিদুলকে তুলে নিয়ে যায়। রহিদুল উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের মৃত সিরাজ উদ্দিনের ছেলে ও মুদি ব্যবসায়ী।
অপহৃত রহিদুলের বড় ভাই মো. বাদশা মিয়া জানান, দোকান বন্ধ করে শুক্রবার রাত ১২টায় বাড়ি যাওয়ার প্রস্তুুতিকালে মোটরসাইকেল আরোহী ২ ব্যক্তি দোকানের সামনে এসে জিজ্ঞেস করে রহিদুল কে? এ সময় তার ভাই এগিয়ে এসে বলেন- ‘আমি রহিদুল’। তখন তারা নিজেদের ডিবি পরিচয় দিয়ে তাকে হাতকড়া পরিয়ে আটক করে। তার ভাই কারণ জানতে চাইলে তার বিরুদ্ধে মামলা আছে এ বলে তুলে নিয়ে যায়। পরে শুক্রবার থানায় যোগাযোগ করলে তারা এ বিষয়ে অবহিত নয় বলে জানান।
রহিদুলের স্ত্রী মোছা. লাইলি বেগম জানান, তার স্বামীর বিরুদ্ধে কোনো মামলা নেই। ঘটনার পর থেকে তার মোবাইল ফোন বন্ধ রয়েছে। আমরা বিষয়টি পুলিশকে জানিয়েছি। পরিবারের লোকজন তাকে উদ্ধারে সম্ভাব্য সব স্থানে খোঁজ অব্যাহত রেখেছেন বলে লাইলি বেগম জানান।
দিনাজপুর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেদওয়ানুর রহিম জানান, রহিদুল ইসলাম নামে  কোনো ব্যবসায়ী আটকের বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই।
কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পৃথ্বিশ কুমার রায় জানান, পরিবারের পক্ষ থেকে কেউ অভিযোগ করেনি। তবে উপজেলা চেয়ারম্যান মো. মামুনর রশিদ বিষয়টি মুঠোফোনে অবহিত করেছেন বলে তিনি জানান।



এ পাতার আরও খবর

চাটখিল পৌরসভার তৃতীয় শ্রেণীর কর্মচারী দুলাল বলির হাতে আলাদিনের চেরাগ চাটখিল পৌরসভার তৃতীয় শ্রেণীর কর্মচারী দুলাল বলির হাতে আলাদিনের চেরাগ
নারায়ণগঞ্জে প্রো-অ্যাকটিভ হাসপাতালে ডাক্তার ও নার্সের ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ নারায়ণগঞ্জে প্রো-অ্যাকটিভ হাসপাতালে ডাক্তার ও নার্সের ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ
দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১) দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
চাঁদার টাকায় বাদাম বিক্রেতা থেকে কোটিপতি—কে এই কৃষক দল নেতা আলমগীর? চাঁদার টাকায় বাদাম বিক্রেতা থেকে কোটিপতি—কে এই কৃষক দল নেতা আলমগীর?
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)