গুজবরোধে সারা দেশে ৬১ লাখ আনসার
পক্ষকাল সংবাদ-
‘ছেলেধরা’ বা পদ্মা সেতু নির্মাণে মাথা লাগবে ইত্যাদি গুজবরোধে সারা দেশে ৬১ লাখ আনসার ও ভিডিপি সদস্য কাজ করবেন। আজ মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় বাংলাদেশ আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদ এমনটি জানিয়েছেন। রাজধানীর খিলগাঁওয়ে আনসার ও ভিডিপির সদরদপ্তরে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘কুসংস্কার থাকলে গুজব ছড়ায়। পদ্মা সেতু নিয়ে গুজবে কান না দেওয়ার জন্য সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতে গ্রাম, ইউনিয়ন পর্যায়ে আনসারের লিডার যারা আছেন তাঁদের কাছে বার্তা পাঠানো হয়েছে। গুজবে কান না দিতে জনসাধারণকে সচেতন করবেন ৬১ লাখ আনসার সদস্য।’
আনসার ও ভিডিপির সদস্যদের সুযোগ-সুবিধা আরও বাড়ানো হচ্ছে জানিয়ে কাজী শরীফ কায়কোবাদ বলেন, ‘সারা দেশে গ্রাম, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে সাড়ে ১২ হাজার আনসার কমান্ডারকে ভাতার আওতায় আনা হয়েছে। এছাড়া আনসার ও ভিডিপি সদস্যের উন্নত প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আগে থ্রি নট থ্রি রাইফেল ব্যবহার করা হতো। এখন নতুন ৩০ হাজার অস্ত্র এই বাহিনীর জন্য আনা হয়েছে। আরো ২০ হাজার অস্ত্র আনা হবে।’





দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
চাঁদার টাকায় বাদাম বিক্রেতা থেকে কোটিপতি—কে এই কৃষক দল নেতা আলমগীর?
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে