ডাকাতের গুলিতে নিহত গরু ব্যবসায়ী
পক্ষকাল সংবাদ-
নরসিংদীর রায়পুরা উপজেলায় ডাকাতের গুলিতে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। শনিবার বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার নীলক্ষ্যা ইউনিয়নের চঙপাড়া এলাকায় মেঘনা নদীতে এই ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মোন্তাজ উদ্দিন (৬০)। নিহত মোন্তাজের বাড়ি রায়পুরার আবদুল্লাহপুর এলাকায়।
পুলিশ বলছে, শনিবার সকাল ১০টার দিকে রায়পুরার চরসুবুদ্ধি এলাকার নৌকাঘাট থেকে ২০টি গরু ও ৫০ জন যাত্রী নিয়ে একটি নৌকা ব্রাহ্মণবাড়িয়ার শ্রীঘর এলাকার হাটে যায়। হাট শেষে গরুভর্তি নৌকায় ফিরে আসার সময় নীলক্ষ্যার চংপাড়া এলাকার মেঘনা নদীতে স্পিডবোটে করে একদল ডাকাত হানা দেয়। এতে যাত্রীরা ভয় পেয়ে নৌকাটি পার্শ্ববর্তী একটি চরে ভিড়িয়ে দেয়। ওই সময় ডাকাতের গুলিতে মোন্তাজ উদ্দিন নিহত হন। এই ঘটনায় আসাদ নামের আরেকজন যাত্রী গুলিবিদ্ধ হন। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশ উদ্ধার করে।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহসিনুল কাদির বলেন, নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





চাটখিল পৌরসভার তৃতীয় শ্রেণীর কর্মচারী দুলাল বলির হাতে আলাদিনের চেরাগ
নারায়ণগঞ্জে প্রো-অ্যাকটিভ হাসপাতালে ডাক্তার ও নার্সের ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ
দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
চাঁদার টাকায় বাদাম বিক্রেতা থেকে কোটিপতি—কে এই কৃষক দল নেতা আলমগীর?
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ