শিরোনাম:
ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

Daily Pokkhokal
শনিবার, ১ জুন ২০১৯
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর » ৮০০ কেন ১৩০০, ভাড়া নিয়ে ক্ষুব্ধ কাদের
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর » ৮০০ কেন ১৩০০, ভাড়া নিয়ে ক্ষুব্ধ কাদের
৫৫৬ বার পঠিত
শনিবার, ১ জুন ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

৮০০ কেন ১৩০০, ভাড়া নিয়ে ক্ষুব্ধ কাদের

ঢাকা, ৩১ মে- সড়ক পরিবহন ও ‍সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এসি বাসের ভাড়া প্রসঙ্গে বিআরটিএ চেয়ারম্যানকে উদ্দেশ্য করে বলেন, ভাড়া আদায়ের একটা সীমা রেখা থাকবে। ৮০০ টাকার ভাড়া ১৩০০ টাকা কেন? এটা কোনোভাবেই হতে পারে না। আপনি তাদের সঙ্গে বসুন। দ্রুত এর সমাধান করুন।

শুক্রবার রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশের ইতিহাসে এতো ভালো রাস্তা কখনো ছিল না। এ কারণে এবার সড়কে যানজটের আশঙ্কা নেই। যানজট এড়াতে সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।

তিনি বলেন, প্রতিটি এলাকায় পর্যাপ্ত র‌্যাব, পুলিশ ও ম্যাজিস্ট্রেট নিয়োজিত রয়েছে। সড়কে যাতে চাঁদাবাজি না হয় সেজন্য আগেই সংশ্লিষ্ট সবার সঙ্গে আলাপ করে ব্যবস্থা নেয়া হয়েছে।

ওবায়দুল কাদের বলেন, সড়ক থেকে এখন পর্যন্ত কোনো ধরনের অভিযোগ আসেনি। কোথাও থেকে কোনো অভিযোগ এলে আমরা ব্যবস্থা নেব। আপনারাও আমাদের জানাতে পারেন।

তিনি বলেন, ফেরি পারাপারে যাতে কোনো সমস্যা না হয়, সেজন্য নৌ-পরিবহন প্রতিমন্ত্রীর সঙ্গে কথা বলেছি।

এ সময় বাংলাদেশ সড়ক পরিবহন অথরিটির চেয়ারম্যান মশিয়ার রহমানসহ পরিবহন খাতের নেতারা উপস্থিত ছিলেন।



এ পাতার আরও খবর

দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১) দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
চাঁদার টাকায় বাদাম বিক্রেতা থেকে কোটিপতি—কে এই কৃষক দল নেতা আলমগীর? চাঁদার টাকায় বাদাম বিক্রেতা থেকে কোটিপতি—কে এই কৃষক দল নেতা আলমগীর?
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)