শিরোনাম:
ঢাকা, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
সোমবার, ২৯ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » অপরাধ | অর্থনীতি | ব্রেকিং নিউজ | রাজনীতি » রাজউক এর দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিচারের দাবিতে বামজোটের বিক্ষোভ
প্রথম পাতা » অপরাধ | অর্থনীতি | ব্রেকিং নিউজ | রাজনীতি » রাজউক এর দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিচারের দাবিতে বামজোটের বিক্ষোভ
৬২১ বার পঠিত
সোমবার, ২৯ এপ্রিল ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাজউক এর দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিচারের দাবিতে বামজোটের বিক্ষোভ

পক্ষকাল সংবাদ=
রাজউক এর অনিয়ম-দুর্নীতি বন্ধ ও দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিচারের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
১৫ দিনের মধ্যে রাজউক এর দুর্নীতিবাজ কর্মকর্তাদের তালিকা ও তাদের সম্পদের হিসাব জনসম্মেুখ প্রকাশের দাবি

ঢাকা মহানগরিতে একের পর এক বহুতলসহ বিভিন্ন ভবনে, বাজারে অগ্নিকা-ে অসংখ্য মানুষের হতাহত ও জানমালের ক্ষয়-ক্ষতিতে উদ্বেগ প্রকাশ করে রাজউকসহ বিভিন্ন সরকারি রেগুলেটরি প্রতিষ্ঠানের অনিয়ম-দুর্নীতি বন্ধ ও দুর্নীতিবাজ কর্মকর্তাদের গ্রেফতার ও বিচারের দাবিতে বাম গণতান্ত্রিক জোট আজ ২৯ এপ্রিল সকাল ১১.৩০ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন বাম গণতান্ত্রিক জোট এর সমন্বয়ক বাসদ নেতা কমরেড বজলুর রশীদ ফিরোজ। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাম গণতান্ত্রিক জোট নেতৃবৃন্দ কমরেড সাইফুল হক, কমরেড অধ্যাপক আব্দুস সাত্তার, কমরেড আহসান হাবিব লাভলু, কমরেড মানস নন্দী, কমরেড হামিদুল হক, জুলহাস নাইন বাবু, লিয়াকত আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, ভবন নির্মাণে ইমারত নির্মাণ বিধিমালা ১৯৯৬ ও বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০) আইন অনুযায়ি ভবন নির্মাণের ও ফায়ার সেফটির বিষয়ে সুনির্দিষ্ট নীতিমালা থাকা সত্বেও কিভাবে ১৮ তলার ভবন ২৩ তলা হয়ে যায়, কিভাবে চকবাজারে কেমিক্যাল ব্যবসা হয় এটা দেশবাসি জানতে চায়। রাজধানী উন্নয়ন কতৃপক্ষ (রাজউক) আইন অনুযায়ি বিল্ডিং নক্সা মেনে হচ্ছে কিনা, নিরাপত্তার ব্যবস্থা আছে কিনা এটা তার দেখার কথা। কিন্তু রাজউক বর্তমানে একটা অনিয়ম-দুর্নীতি’র আখরায় পরিণত হয়েছে। কথিত আছে নক্সা পাশ হয় টেলিফোনে অথবা প্যাকেটের বিনিময়ে।
সমাবেশে বক্তাগণ আরোও বলেন, আমরা নিরাপদ ভবন, নিরাপদ সড়ক, নিরাপদ নগর ও নিরাপদ জীবন চাই। অনিরাপদ জীবনের জন্য রাজউকের অনিয়ম-দুর্নীতি বন্ধ ও দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিচারের দাবি করেন।
সমাবেশে বক্তাগণ বলেন - গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী বলেছেন ‘তিনি নিজে ঘুষ খান না, কাউকে ঘুষ খেতে দেবেন না’, দুর্নীতিবাজদের তালিকা তাঁর কাছে আছে’। নেতৃবৃন্দ মন্ত্রীর এই বক্তব্যকে সাধুবাদ জানিয়ে আগামী ১৫ দিনের মধ্যে রাজউক এর দুর্নীতিবাজ কর্মকর্তাদের তালিকা ও তাদের সম্পদের হিসাব জনসম্মুখে প্রকাশ করার দাবি করেন। একই সাথে তাদের চাকুরি থেকে বরখাস্ত করে বিচারের আওতায় আনার দাবি জানান।



এ পাতার আরও খবর

চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ” “দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়
দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন
ও: কাদের লিটন সিন্ডিকেট সদস্য সওজ অতিরিক্ত প্রধান প্রকৌশলী মনিরুজ্জামান ও: কাদের লিটন সিন্ডিকেট সদস্য সওজ অতিরিক্ত প্রধান প্রকৌশলী মনিরুজ্জামান

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)