শিরোনাম:
ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

Daily Pokkhokal
শনিবার, ২৭ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » অপরাধ | বিশ্ব সংবাদ » শ্রীলঙ্কায় সন্দেহভাজন ইসলামিক জঙ্গিদের সঙ্গে গোলাগুলি, শিশুসহ নিহত ১৫
প্রথম পাতা » অপরাধ | বিশ্ব সংবাদ » শ্রীলঙ্কায় সন্দেহভাজন ইসলামিক জঙ্গিদের সঙ্গে গোলাগুলি, শিশুসহ নিহত ১৫
৫৩৪ বার পঠিত
শনিবার, ২৭ এপ্রিল ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শ্রীলঙ্কায় সন্দেহভাজন ইসলামিক জঙ্গিদের সঙ্গে গোলাগুলি, শিশুসহ নিহত ১৫

পক্ষকাল ডেস্ক-
শ্রীলঙ্কায় ইস্টার সানডের সকালে সিরিজবোমা হামলায় ২৫০ জন নিহতের ছয়দিন পর দেশটির পূর্ব উপকূলের একটি স্থানে রাতভর গোলাগুলির পর ছয় শিশুসহ ১৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন সেদেশের এক সেনা মুখপাত্র।

আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের খবরে জানানো হয়, গতকাল (২৬ এপ্রিল) সন্ধ্যায় ওই সিরিজবোমা হামলায় আক্রান্ত স্থান বাত্তিকালোয়া শহরের দক্ষিণাঞ্চলীয় আম্পারার সেইন্থামারুথু এলাকায় দেশটির সেনাবাহিনীর সঙ্গে সন্দেহভাজন ইসলামিক জঙ্গিদের গুলি বিনিময় শুরু হয়।

এতে তিন সন্দেহভাজন আত্মঘাতী হামলাকারীসহ ১৫ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন পুলিশের এক মুখপাত্র।

সেনা মুখপাত্র সুমিত আতাপাত্তু এক বিবৃতিতে জানান, সেনা সদস্যরা একটি বাড়িতে ঢুকতে গেলে পরপর তিনটি বিস্ফোরণ ঘটে এবং গোলাগুলি শুরু হয়।

তিনি বলেন, “ওই বাড়িটিতে বিপুল পরিমাণে বিস্ফোরক সংরক্ষণ করে রাখা হয়েছিলো এবং সেনা সদস্যরা সেখানে অভিযান পরিচালনা করে।”

সেখানে থাকা সন্দেহভাজন জঙ্গিদের সবাই ন্যাশনাল তাওহীদ জামাতের (এনটিজে) সদস্য, গত রোববারের ওই হামলায় যে গোষ্ঠীটি জড়িত বলে দায়ী করা হচ্ছে।

শ্রীলঙ্কার সরকার বলছে, ইস্টার সানডের হামলাকারীদের মধ্যে একজন যুক্তরাজ্যে পড়ালেখা করেছে। উচ্চশিক্ষার জন্য এরপর সে অস্ট্রেলিয়ায় গিয়েছিলো। সংখ্যায় এরা ছিলো মোট ৯ জন। তাদের মধ্যে নারী একজন।

গতকাল দেশটির রাষ্ট্রপতি মাইথ্রিপালা সিরিসেনা বলেছেন, চার্চ ও হোটেলে হামলার ঘটনায় তথাকথিত মধ্যপ্রাচ্যভিত্তিক আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ১৪০ জনকে খুঁজছে পুলিশ।

এ ঘটনায় এখন পর্যন্ত মোট ৭৬ জনকে আটক করেছে শ্রীলঙ্কার পুলিশ। যাদের মধ্যে সিরিয়া এবং মিশরের নাগরিকও রয়েছেন।



এ পাতার আরও খবর

দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১) দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
চাঁদার টাকায় বাদাম বিক্রেতা থেকে কোটিপতি—কে এই কৃষক দল নেতা আলমগীর? চাঁদার টাকায় বাদাম বিক্রেতা থেকে কোটিপতি—কে এই কৃষক দল নেতা আলমগীর?
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)