শিরোনাম:
ঢাকা, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

Daily Pokkhokal
মঙ্গলবার, ২ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » বিশ্ব সংবাদ » খাশোগির সন্তানদের ৪০ লাখ ডলার মূল্যের বাড়ি দিল সৌদি কর্তৃপক্ষ
প্রথম পাতা » বিশ্ব সংবাদ » খাশোগির সন্তানদের ৪০ লাখ ডলার মূল্যের বাড়ি দিল সৌদি কর্তৃপক্ষ
৫৪৪ বার পঠিত
মঙ্গলবার, ২ এপ্রিল ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

খাশোগির সন্তানদের ৪০ লাখ ডলার মূল্যের বাড়ি দিল সৌদি কর্তৃপক্ষ

আন্তর্জাতিক ডেস্ক

ওয়াশিংটন: সৌদি আরবের নিহত সাংবাদিক জামাল খাশোগির সন্তানদের সৌদি কর্তৃপক্ষ মাল্টিমিলিয়ন ডলার মূল্যের বাড়ি দিয়েছে। এছাড়াও কর্তৃপক্ষ তাদের প্রতি মাসে কয়েক হাজার ডলারও দিচ্ছে। সোমবার ওয়াশিংটন পোস্ট একথা জানিয়েছে। খবর এএফপি’র।
সৌদি সরকারের কট্টর সমালোচক খাশোগিকে ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে হত্যার পর তার দেহ কেটে টুকরো টুকরো করা হয়। রিয়াদ থেকে ১৫ সদস্যের একটি দল সেখানে গিয়ে এ হত্যাকাণ্ড ঘটায়। তার লাশ এখনো উদ্ধার করা যায়নি।
ওয়াশিংটন পোস্ট জানায়, ‘খাশোগির পরিবারে সঙ্গে সৌদি সরকারের সমঝোতায় পৌঁছানোর অংশ হিসেবে’ তার দুই ছেলে ও দুই মেয়েকে এই অর্থ দেয়া হচ্ছে।
পত্রিকাটি আরো জানায়, বন্দর নগরী জেদ্দায় খাশোগির সন্তানদের ৪০ লাখ ডলার মূল্যের বাড়ি দেয়া হয়েছে।
খাশোগির বড় ছেলে সালেহ সৌদি আরবেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন। অন্যান্য সন্তানদের মধ্যে যারা যুক্তরাষ্ট্রের বাস করছেন তারা সৌদি আরবে তাদের বাড়ি বিক্রি করে দেবেন বলে ধারণা করা হচ্ছে।
প্রতিবেদনে আরো বলা হয়, খাশোগির সন্তানরা প্রতি মাসে ১০ হাজার ডলার বা এককালীন প্রত্যেকে এক কোটি ডলার করে পেতে পারেন।
সৌদি আরব প্রাথমিকভাবে জানায় যে এই হত্যার ব্যাপারে তারা কিছুই জানে না। তবে পরে স্বীকার করে যে দুর্বৃত্ত এজেন্টরা এই হত্যাকা- ঘটিয়েছে।
সৌদি আরবের রাষ্ট্রপক্ষের আইনজীবীরা এই হত্যাকা-ের ঘটনায় ১১ জনের বিরুদ্ধ অভিযোগ গঠন করেছে।



এ পাতার আরও খবর

দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১) দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)