শিরোনাম:
ঢাকা, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
সোমবার, ১ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » অপরাধ | অর্থনীতি | ব্রেকিং নিউজ » টনক নড়েছে রাজউকের:
প্রথম পাতা » অপরাধ | অর্থনীতি | ব্রেকিং নিউজ » টনক নড়েছে রাজউকের:
৪৭০ বার পঠিত
সোমবার, ১ এপ্রিল ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

টনক নড়েছে রাজউকের:

নিজস্ব প্রতিবেদক

সম্প্রতি বেশ কয়েকটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নড়েচড়ে বসেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। ইতোমধ্যেই ভবনের উপর নজর বাড়াতে বেশ কয়েকটি পরিকল্পনা হাতে নিয়েছে সংস্থাটি। যার মধ্যে ভবন নির্মান এবং পরিকল্পনা বিশেষভাবে স্থান পেয়েছে।

rajuk building

প্রথমদিকে সংস্থাটি তাদের আওতাধীন ১০ তলা ভবনের উপরের ভবনগুলোর বিস্তারিত তথ্য সংগ্রহ করবে। তথ্য সংগ্রহের পরে অনুসন্ধান করে দেখবে ভবনগুলো রাজউকের নিয়ম মেনে নেয়া হয়েছে কিনা! তারপরে ধারাবাহিকভাবে তারা পদক্ষেপ নিবেন।

রাজউকের এবারের কর্মপরিকল্পনায় প্রথমে ৮টি জোনে বিভক্ত হয়ে কাজ করবে। যেখানে মোট ২৪টি টিম থাকবে। ৮টি জোনের অধীনে ২৪টি টিম থাকবে। প্রত্যেকটি টিম অথোরাইজড অফিসার, সহকারী অথোরাইজড অফিসার, প্রধান ইমারত পরিদর্শক, ইমারত পরিদর্শক এর সমন্বয়ে গঠিত হয়েছে।

আটটি জোন হলো-

জোন-১ (আশুলিয়া, ধামসোনা): পরিচালক, মো: আবদুল মতিন, ০১৭১০২২৮৩৬৯, অথরাইজড অফিসার, সরদার মুহাম্ম্মদ মাহবুবুর রহমান, ০১৭৩০০৫৫৫২৭।

জোন-২ (উত্তরা, টঙ্গী, গাজীপুর): অথরাইজড অফিসার, মোঃ আশরাফুল ইসলাম, ০১৭৩০০১৩৯২২।

জোন-৩ (সাভার, মিরপুর): পরিচালক, মু. খায়রুজ্জামান, ০১৭১৬৪২৯২৮৫, অথরাইজড অফিসার, মোঃ মোবারক হোসেন, ০১৭৭৭৭৭৫৫১০।

জোন-৪ (গুলশান, বনানী, মহাখালী, পূর্বাচল): পরিচালক, মোহাম্মদ মামুন মিয়া, ০১৭৮১৪৪৭৭৭৮, অথরাইজড অফিসার, সেগুফতা শারমীন, ০১৭৩০০১৩৯২৮।

জোন-৫ (ধানমন্ডি, লালবাগ): পরিচালক, মোঃ শাহ আলম চৌধুরী, ০১৭৩০০১৩৯৪২, অথরাইজড অফিসার, মোঃ নুরুজ্জামান জাহির, ০১৭৩০০১৩৯২৯।

জোন-৬ (মতিঝিল, ভুলতা): খন্দকার অলিউর রহমান, ০১৭৩০০১৩৯০৭, অথরাইজড অফিসার, মোঃ নুরুজ্জামান জাহির, ০১৭৩০০১৩৯২৯।

জোন-৭ (কেরানীগঞ্জ, জুরাইন, সূত্রাপুর, ওয়ারী): পরিচালক, আনন্দ কুমার বিশ্বাস, ০১৭৭০৪৩১৪১৫, অথরাইজড অফিসার, নূর আলম, ০১৭৩০০৩৪০১৫।

জোন-৮ (ডেমরা, নারায়ণগঞ্জ, সোনারগাঁও): অথরাইজড অফিসার, মোঃ মাকিদ এহসান, ০১৯১১২৫২৯৪৩।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার রাজধানীর বনানীর এফআর টাওয়ারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ২৫ জন নিহত হয় এবং শতাধিক মানুষ আহত হয়। এ ঘটনায় এখনো প্রায় অর্ধশত মানুষ রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

এ ঘটনার দুদিন পেরোতেই গুলশান-১ এ ঢাকা উত্তর সিটি (ডিএনসিসি) মার্কেটে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেখানে তেমন কেউ হতাহত না হলেও প্রায় ২৫০টি দোকান ক্ষতিগ্রস্থ হয়।



এ পাতার আরও খবর

চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ” “দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়
দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন
ও: কাদের লিটন সিন্ডিকেট সদস্য সওজ অতিরিক্ত প্রধান প্রকৌশলী মনিরুজ্জামান ও: কাদের লিটন সিন্ডিকেট সদস্য সওজ অতিরিক্ত প্রধান প্রকৌশলী মনিরুজ্জামান

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)