পরপর ৩ বছরই আগুন লাগল ডিএনসিসি মার্কেটে
পক্ষকাল সংবাদ - রাজধানীর গুলশান-১ এর ডিএনসিসি মার্কেটের পাশের কাঁচাবাজারে আগুন লেগেছে। এ নিয়ে ওই মার্কেটে পরপর তিন বছরই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো।
শনিবার ভোর পৌনে ৬টার দিকে রাজধানীর গুলশান-১ এর ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মার্কেটে আগুন লাগে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
পাশের শপিং সেন্টারের তৃতীয় তলায়ও আগুন ছড়িয়ে পড়েছিল। সেটিও নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে এখনও পুরাপুরি আগুন নিয়ন্ত্রণে আসেনি। ধোঁয়ায় কাছেও যাওয়া যাচ্ছে না।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট ও নৌবাহিনীর দুটি ইউনিট যুক্ত হয়ে কাজ করছে।
ওই মার্কেটের এক ব্যবসায়ী জানান, ২০১৭ সালের ২ জানুয়ারি একই মার্কেটে আগুন লেগে তার সর্বস্ব পুড়ে যায়। এবারও আগুনে তার চারটি ক্রোকারিজের দোকান পুড়ে গেছে।
এর আগে গত বছরের ২ জানুয়ারি রাত ২টার দিকে রাজধানীর গুলশান ১ নম্বরে ডিএনসিসি মার্কেটে আগুন লাগে।
এদিকে রাজধানীর গুলশান-১ এর ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মার্কেটে আগুনের পর ঘটনাস্থল পরিদর্শনে আসেন ডিএনসিসি আতিকুল ইসলাম।
এসময় তিনি বলেন, এর আগেও এখানে আগুন লেগেছিল। কেন বারবার এই অগ্নিকাণ্ড হচ্ছে সেটা খতিয়ে দেখা হবে। এখন সময় এসেছে স্থায়ী সমাধান করার।
মেয়র আরও বলেন, গত বছরের জানুয়ারির ২ তারিখে একই জায়গায় আগুন লেগেছিল।
ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে তাদের ২০টি ইউনিট চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে আগুনের কারণ এখনো জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।





প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ