শিরোনাম:
ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

Daily Pokkhokal
রবিবার, ২৪ মার্চ ২০১৯
প্রথম পাতা » অপরাধ » শাহজালালে চার্জার লাইটে পৌনে ৩ কোটি টাকার স্বর্ণসহ চীনা নাগরিক আটক
প্রথম পাতা » অপরাধ » শাহজালালে চার্জার লাইটে পৌনে ৩ কোটি টাকার স্বর্ণসহ চীনা নাগরিক আটক
৪৭৯ বার পঠিত
রবিবার, ২৪ মার্চ ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শাহজালালে চার্জার লাইটে পৌনে ৩ কোটি টাকার স্বর্ণসহ চীনা নাগরিক আটক

ডেস্ক_
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল পরিমাণ স্বর্ণসহ এক চীনা নাগরিককে আটক করেছে ঢাকা কাস্টম হাউস। এসময় তার কাছ থেকে সাড়ে পাঁচ কেজিরও বেশি সোনা উদ্ধার করা হয়। রোববার সকালে সোনাসহ ওই ব্যক্তিকে আটক করা হয়।

রোববার (২৪ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কাস্টমস হাউসের উপ কমিশনার অথেলো চৌধুরী।

তিনি জানান, ঢাকা কাস্টম হাউজের কাছে গোপন সংবাদ ছিল স্বর্ণের একটি চালান আসবে। ওই খবরের পরিপ্রেক্ষিতে নজরদারি বাড়ানো হয়। সকাল আটটায় দুবাই থেকে এমিরেটস এয়ারলাইন্সের (ফ্লাইট নম্বর-ইকে৫৮২) ফ্লাইটে ওই চীনা নাগরিককে বোর্ডিং ব্রিজ থেকে অনুসরণ করে গ্রিন চ্যানেল অতিক্রমের পরে তার কাছে শুল্ক-কর আরোপযোগ্য কোনো পণ্য থাকার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি অস্বীকার করেন। এ সময় তার সঙ্গে থাকা লাগেজগুলো স্ক্যানে দেয়া হলে তার মধ্যে ধাতব পদার্থের ইমেজ পাওয়া যায় এবং ব্যাগ খুলে চার্জার লাইটের মধ্য থেকে স্বর্ণগুলো উদ্ধার করা হয়।

চার্জারের মধ্যে থাকা ব্যাটারি ভেঙে ১০ তোলা ওজনের মোট ৪৮টি স্বর্ণবার পাওয়া যায়। জব্দকৃত স্বর্ণের বাজার মূল্য আনুমানিক ২ কোটি ৭৯ লাখ টাকা।

আটক ব্যক্তি ও জব্দ স্বর্ণের ব্যাপারে দ্য কাস্টমস অ্যাক্ট, ১৯৬৯ ও স্পেশাল পাওয়ার অ্যাক্ট, ১৯৭৪ অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

উল্লেখ্য, গত ১৩ মার্চ তারিখেও দুই চীনা নাগরিককে স্বর্ণ চোরাচালানের দায়ে বিমানবন্দর থানায় মামলাপূর্বক পুলিশের কাছে হস্তান্তর করে ঢাকা কাস্টমস হাউস।



এ পাতার আরও খবর

দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১) দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
চাঁদার টাকায় বাদাম বিক্রেতা থেকে কোটিপতি—কে এই কৃষক দল নেতা আলমগীর? চাঁদার টাকায় বাদাম বিক্রেতা থেকে কোটিপতি—কে এই কৃষক দল নেতা আলমগীর?
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)