শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩

Daily Pokkhokal
শুক্রবার, ২ ফেব্রুয়ারী ২০১৮
প্রথম পাতা » অপরাধ | ব্রেকিং নিউজ » ডায়াগনস্টিক সেন্টার মেডিনোভায় মাদকের ব্যবসা
প্রথম পাতা » অপরাধ | ব্রেকিং নিউজ » ডায়াগনস্টিক সেন্টার মেডিনোভায় মাদকের ব্যবসা
৫৬১ বার পঠিত
শুক্রবার, ২ ফেব্রুয়ারী ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ডায়াগনস্টিক সেন্টার মেডিনোভায় মাদকের ব্যবসা

---

পক্ষকাল সংবাদঃশরীরের নানা সমস্যায় পরীক্ষা-নিরীক্ষার জন্য অনেকে মেডিনোভা ডায়াগনস্টিক সেন্টারে ছুটতেন। রোগীদের বিশ্বাস ছিল সেখানে ভালো সেবা পাবেন! কিন্তু মেডিনোভার প্রতি তাদের সেই বিশ্বাসে চিড় ধরছে। এই ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসা সেবার আড়ালে চলে আসছিল জমজমাট মাদকের ব্যবসা।

কিন্তু তা হাতেনাতে ধরতে দীর্ঘদিন ধরে নজর রাখছিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। অবশেষে শুক্রবার এই মাদক ব্যবসার কার্যক্রমের খোঁজ পায় অধিদফতর। ফেন্সিডিল, গাঁজা, ক্যানবিয়ার ও বিপুল পরিমাণ মদের খালি বোতল জব্দ করে। এর পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠানটির সুপারভাইজার আব্দুল গফুরকে গ্রেফতার করা হয়েছে।

সূত্র জানায়, গত ৩১ জানুয়ারি জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে বিরোধী দলের সদস্যের অভিযোগের পরিপ্রেক্ষিতে মাদকের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে অর্থাৎ ওইদিন রাতেই অভিযান চালানোর কথা বলেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর অধিদফতর আরও নড়েচড়ে বসে।

রাজধানীতে ভবঘুরে শিশু-কিশোরসহ মাদক ব্যবহারকারীদের বিরুদ্ধে অভিযানে নামে অধিদফতর।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ঢাকা মেট্রোপলিটন অঞ্চলের সহকারী পরিচালক (এডি) খুরশিদ আলম জানান, মাদকবিরোধী সাঁড়াশি অভিযানের প্রথম দিনে (শুক্রবার) রাজধানীর ধানমন্ডিতে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

ধানমন্ডি ৫/এ এর ৭১ নং মেডিনোভা ডায়াগনস্টিক সেন্টারে এ অভিযানে গিয়ে পাঁচ বোতল ফেন্সিডিল, পাঁচ বিয়ারক্যান, দুইশ’ গ্রাম গাঁজা, ২৫টি খালি মদের বোতল ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

তিনি বলেন, অভিযানে গিয়ে দেখা যায় ডায়াগনস্টিক ব্যবসার আড়ালে অবৈধভাবে মাদকের ব্যবসা। সুপারভাইজার আব্দুর গফুরসহ প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।



এ পাতার আরও খবর

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)