শিরোনাম:
ঢাকা, শনিবার, ১ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩

Daily Pokkhokal
শুক্রবার, ২৪ মার্চ ২০১৭
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | ব্রেকিং নিউজ | রাজনীতি » দক্ষিণ সুরমায় ‘জঙ্গি আস্তানা’ ‘আতিয়া মহলের’ সোয়াট অভিযান
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | ব্রেকিং নিউজ | রাজনীতি » দক্ষিণ সুরমায় ‘জঙ্গি আস্তানা’ ‘আতিয়া মহলের’ সোয়াট অভিযান
৪৯৭ বার পঠিত
শুক্রবার, ২৪ মার্চ ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দক্ষিণ সুরমায় ‘জঙ্গি আস্তানা’ ‘আতিয়া মহলের’ সোয়াট অভিযান

---পক্ষকাল ডেস্কঃ সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার পাঠানপাড়া শিববাড়ী এলাকায় ‘জঙ্গি আস্তানা’ ‘আতিয়া মহলের’ আশপাশ পর্যবেক্ষণ করছে পুলিশের বিশেষ বাহিনী সোয়াটের সদস্যরা।

এর আগে আজ শুক্রবার বিকেল ৪টার কিছু পরে সোয়াট সদস্যরা সিলেটে পৌঁছান। সেখানে পৌঁছার পরই তারা ‘জঙ্গি আস্তানা’ ও আশপাশ পর্যবেক্ষণ করে।

পরে সোয়াট সদস্যরা সেখানে কর্তব্যরত আইনশৃঙ্খলা বাহিনীর অন্য কর্মকর্তাদের সঙ্গেও কথা বলেন।

‘জঙ্গি আস্তানা’ সন্দেহে আজ শুক্রবার ভোর থেকে ‘আতিয়া মহল’ ঘিরে রাখে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সেখানে কাওসার আহমেদ এবং মর্জিনা বেগম নামে দুই ‘জঙ্গি’ অবস্থান করছে বলে জানিয়েছেন পুলিশ। তাদেরকে আত্মসমর্পণের আহ্বান জানায় পুলিশ। এ সময় বোমার বিস্ফোরণ ও গুলির শব্দ শোনা যায়।---

দুপুরে সিলেটের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আখতারুজ্জামান জানান, বাড়ির ভেতর থেকে কাওসার আহমেদ নামে‌র একজন বলেন, তাঁরা আল্লাহর রাস্তায় আছেন। তাঁরা পুলিশের কাছে আত্মসমর্পণ করবেন না। সোয়াট বা অন্য কোনো বিশেষ টিম এলে তাদের সঙ্গে আলোচনা সাপেক্ষে তাঁরা আত্মসমর্পণ করতে পারেন।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার ভোর থেকে বাড়িটি ঘেরাও করে চারপাশে অবস্থান নেয় আইনশৃঙ্খলা বাহিনী। বাড়িটিতে চারতলা ও পাঁচতলাবিশিষ্ট দুটি ভবন রয়েছে। ভোরে জঙ্গিরা ‘আল্লাহু আকবার’ বলে বোমার বিস্ফোরণ ঘটায়। পরে সকাল ৯টা থেকে পুলিশ ভবন লক্ষ্য করে একের পর এক গুলি ছুড়ছে। সকাল থেকেই ওই ভবন থেকে কেউ বের হতে পারেননি। এ ছাড়া সকাল থেকে ওই ভবনের আশপাশের ভবনগুলোতে অবস্থান নিয়েছে পুলিশ।

বাড়ির মালিক উস্তার আলী জানান, প্রায় তিন মাস আগে স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে কাওসার ও মর্জিনা নামের দুজন বাড়িটির পাঁচতলা ভবনের নিচতলার একটি ফ্ল্যাট ভাড়া নেন। সেই সময় তাঁরা নিজেদের প্রাণ কোম্পানির সেলস রিপ্রেজেন্টেটিভ বলে পরিচয় দেন। তবে তাঁদের আচরণ সন্দেহজনক বলে মনে হয়নি



এ পাতার আরও খবর

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)