শিরোনাম:
ঢাকা, শনিবার, ১ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩

Daily Pokkhokal
শুক্রবার, ২৪ মার্চ ২০১৭
প্রথম পাতা » অপরাধ | রাজনীতি » তাড়াতাড়ি সোয়াত পাঠান, আমাদের সময় কম
প্রথম পাতা » অপরাধ | রাজনীতি » তাড়াতাড়ি সোয়াত পাঠান, আমাদের সময় কম
৪৮০ বার পঠিত
শুক্রবার, ২৪ মার্চ ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

তাড়াতাড়ি সোয়াত পাঠান, আমাদের সময় কম

---পক্ষকাল সংবাদ ঃ সিলেট নগরীর দক্ষিণ সুরমা থানার শিববাড়ি এলাকায় ‘জঙ্গি আস্তানার’ ভেতরে থাকা সন্দেহভাজন জঙ্গিরা আত্মসমর্পণের আহ্বানে সাড়া দিয়েছেন।

শুক্রবার বেলা সোয়া একটা থেকে পৌনে দুইটার মধ্যে সন্দেহভাজন জঙ্গিরা একাধিকবার ফ্ল্যাটের ভেতরে থেকে পুলিশকে উদ্দেশ করে উচ্চ স্বরে কথা বলেছে।

পুলিশের পক্ষ থেকে দফায় দফায় আত্মসমর্পণের আহ্বানের মুখে বেলা সোয়া ১টার দিকে সন্দেহভাজন এক পুরুষ জঙ্গি উচ্চ কণ্ঠে দুবার বলেন, ‘ফোর্স পাঠান।’

আত্মসমর্পণের আহ্বানের পরিপ্রেক্ষিতে জঙ্গিদের এই সাড়ার পর করণীয় ঠিক করতে উপস্থিত পুলিশ কর্মকর্তারা নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করেন।

এ সময় জঙ্গিদের উদ্দেশ করে হ্যান্ড মাইকে পুলিশ বলে, আপনাদের চারদিক দিয়ে ঘিরে রাখা হয়েছে। আপনারা শান্তিপূর্ণভাবে আত্মসমর্পণ করুন।

আত্মসমর্পণের এই আহ্বানের পর পুলিশ তাদের কৌশলের অংশ হিসেবে ফাঁকা গুলি ছোড়ে।

পরে বেলা ১টা ৪৮ মিনিটের দিকে সন্দেহভাজন এক নারী জঙ্গি উচ্চ কণ্ঠে বলেন, আমরা আল্লাহর পথে আছি। তাড়াতাড়ি সোয়াত পাঠান। দেরি করছেন কেন? আমাদের সময় কম।
পক্ষকাল সংবাদ ঃএর আগে সন্দেহভাজন এক নারী জঙ্গির নাম উল্লেখ করে পুলিশকে বলতে শোনা যায়, ‘মর্জিনা বেগম, আপনি শুনতে পারছেন? আপনারা বেরিয়ে আসুন। আত্মসমর্পণ করুন। আপনাদের কোনো সমস্যা হবে না।’

সন্দেহভাজন জঙ্গিদের উদ্দেশ করে হ্যান্ডমাইকে একটি ফোন নম্বরও বলে পুলিশ। এই নম্বরে ফোন দিয়ে তাঁদের আত্মসমর্পণের আগ্রহ প্রকাশ করতে বলা হয়।

পুলিশ সংবাদমাধ্যমকে জানায়, চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গি আস্তানায় অভিযানের পর পাওয়া তথ্যের ভিত্তিতে সিলেটের বিভিন্ন স্থানে অনুসন্ধান ও তল্লাশি চালানো হচ্ছিল। এর ধারাবাহিকতায় গতকাল দিবাগত রাতে সন্দেহজনক বাড়িটির সন্ধান মেলে। বাড়ির মালিকের কাছ থেকে ভাড়াটেদের তথ্য নেয় পুলিশ। পুলিশ নিশ্চিত হয়, বাড়ির নিচতলায় জঙ্গিরা অবস্থান করছে। এরপর বাড়িটি ঘিরে ফেলা হয়। একপর্যায়ে বাড়ির ভেতর থেকে পুলিশকে লক্ষ্য করে বোমা ছোড়া হয়। পরে ফাঁকা গুলি ছোড়ে পুলিশ।

প্রসঙ্গত, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটা থেকে ‘আছিয়া মহল’ নামের পাঁচতলা বাড়িটি ঘিরে রেখেছে পুলিশ।

বাড়ির নিচতলার ফ্ল্যাটে সন্দেহভাজন কয়েকজন জঙ্গি অবস্থান করছে বলে ধারণা পুলিশের।

পরে আজ সকালে বাড়িটিতে থাকা সন্দেহভাজন জঙ্গিদের আত্মসমর্পণ করতে দফায় দফায় হ্যান্ড মাইক দিয়ে আহ্বান জানাচ্ছে পুলিশ।



এ পাতার আরও খবর

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)