বুধবার, ১১ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » অপরাধ | ব্রেকিং নিউজ | রাজনীতি » মিরপুরে জাসদ অফিস ও জাসদের চেয়ারম্যানের বাসায় অগ্নি সংযোগের প্রতিবাদ
মিরপুরে জাসদ অফিস ও জাসদের চেয়ারম্যানের বাসায় অগ্নি সংযোগের প্রতিবাদ
পক্ষকাল সংবাদ ঃজাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি এবং সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি এক বিবৃতিতে, আজ বুধবার কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলায় জাসদ মিরপুর উপজেলা শাখার কার্যালয়ে এবং জাসদ সমর্থিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মশিউর রহমানের বাসায় অগ্নি সংযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন করেন। তারা অভিযোগ করে বলেছেন, মিরপুর উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দের উপস্থিতিতে আওয়ামী লীগে নব্য যোগদানকারী একদল দুসকৃতিকারী অগ্নি সংযোগের ঘটনা ঘটায়। তারা বলেন, যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ১৪ দল ও মহাজোট জঙ্গীবাদ মোকাবেলা করে দেশকে শান্তি ও উন্নয়নের পথে পরিচালিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করছে তখন মিরপুর উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ চিহিৃত দুস্কতিকারীদের সংগঠিত করে লুটপাট ও দখলবাজীসহ অপরাধমূলক কাজ করে চলেছে। স্থানীয় জনগণ ও জাসদের নেতাকর্মীরা লুটপাট ও দখলবাজীর ঘটনার প্রতিবাদ করায় উপজেলা আওয়ামী লীগের নেতৃত্ব দুস্কতিকারীদের সংগঠিত করে জাসদ কার্যালয়ে ও জাসদ সমর্থিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বাসায় অগ্নি সংযোগ করেছে। তারা বলেন, আওয়ামী লীগ নামধারী এ লুটেরারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাবমূর্তি ম্লান করতেই এসব অপকর্ম ঘটিয়েই চলেছে। তারা এ ব্যাপারে অবিলম্বে সাংগঠনিক ও প্রশাসনিক ব্যবস্থা নেয়ার জন্য আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃত্বের দৃষ্টি আকর্ষণ করেছেন। তারা অবিলম্বে অগ্নিসংযোগকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। তারা সকল উষ্কানীর মুখেও জাসদকর্মী ও মিরপুরের জনগণকে শান্ত থাকা ও আইন হাতে তুলে না নেয়ার আহ্বান জানান।




চাটখিল পৌরসভার তৃতীয় শ্রেণীর কর্মচারী দুলাল বলির হাতে আলাদিনের চেরাগ
নারায়ণগঞ্জে প্রো-অ্যাকটিভ হাসপাতালে ডাক্তার ও নার্সের ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ
দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
চাঁদার টাকায় বাদাম বিক্রেতা থেকে কোটিপতি—কে এই কৃষক দল নেতা আলমগীর?
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ