শনিবার, ৫ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » অপরাধ | ব্রেকিং নিউজ | রাজনীতি » নিজেদের মাইনরিটি ভাববেন না: ওবায়দুল কাদের
নিজেদের মাইনরিটি ভাববেন না: ওবায়দুল কাদের

পক্ষকাল সংবাদঃআওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সংখ্যালঘুদের বাড়ি ও মন্দিরে হামলাকারীদের কঠোরভাবে মোকাবিলা করা হবে। তিনি ক্ষুদ্র জাতিসত্তার মানুষের উদ্দেশে বলেন, আপনারা নিজেদের মাইনরিটি ভাববেন না। মাথা উঁচু করে বাঁচবেন, মাথা নিচু করে নয়।
শুক্রবার বিকেলে বনানী মডেল হাইস্কুল মাঠে গারো ঐতিহ্যবাহী ওয়ান গালা উদযাপন পরিষদ আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সাম্প্রদায়িক উসকানির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘সরকার এর বিরুদ্ধে কঠোর অবস্থানে আছে এবং কঠোরভাবে মোকাবিলা করবে। আপনারা ভয়কে জয় করবেন। আপনাদের উদ্বেগের কোনো কারণ নেই। শেখ হাসিনার সরকার আপনাদের পাশে আছে। কোনো অবস্থাতেই আপনাদের নিরাপত্তা বিঘ্নিত হতে দেব না।
ক্ষুদ্র জাতিসত্তার মানুষকে উদ্দেশ করে সেতুমন্ত্রী বলেন, আপনারা নিজেদের মাইনরিটি ভাববেন না। বাংলাদেশে আপনাদেরও সমান অধিকার। হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ও মুসলমান-আমাদের সবার সমান অধিকার। এখানে কেউ মেজরিটি-মাইনরিটি বলে সমান অধিকার পাচ্ছে না। সমান অধিকার পাচ্ছে এ দেশের নাগরিক হিসেবে।
তিনি আরো বলেন, মাথা উঁচু করে বাঁচবেন, মাথা নিচু করে নয়। ভয়কে জয় করতে হবে।
এ ছাড়াও আওয়ামী লীগের ২০তম সম্মেলন নিয়ে ওবায়দুল কাদের বলেন, এই সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই দুর্গম দুর্গাপুর থেকে রেমন্ড আরেংকে এনে কেন্দ্রীয় কমিটিতে স্থান দিয়েছেন। আওয়ামী লীগের কমিটি খুবই মর্যাদাসম্পন্ন কমিটি। বিএনপির মতো ৫০০ সদস্যের জাম্বোজেট আকৃতির কমিটি নয়।




প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ