শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

Daily Pokkhokal
বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০১৬
প্রথম পাতা » অপরাধ | ব্রেকিং নিউজ | রাজনীতি » বেওয়ারিশ হিসেবে জুরাইনে ৯ জঙ্গির দাফন সম্পন্ন
প্রথম পাতা » অপরাধ | ব্রেকিং নিউজ | রাজনীতি » বেওয়ারিশ হিসেবে জুরাইনে ৯ জঙ্গির দাফন সম্পন্ন
৪৭৩ বার পঠিত
বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বেওয়ারিশ হিসেবে জুরাইনে ৯ জঙ্গির দাফন সম্পন্ন

---
পক্ষকাল সংবাদঃ
জুরাইন কবরস্থানে কল্যাণপুরে নিহত ৯ জঙ্গিকে বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে। আঞ্জুমান মফিদুল ইসলামের মুগদা শাখার ডিউটি অফিসার শাহাব উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

দুপুরে জোহরের নামাজের পর জানাজা শেষে জুরাইন কবরস্থানে লাশগুলো দাফন করা হয়। এর আগে বুধবার (২৮ সেপ্টেম্বর) লাশ আঞ্জুমান মফিদুল ইসলামকে হস্তান্তর করা হয়েছে। বুধবার বেলা সোয়া ১১টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গ থেকে ৯ জঙ্গির লাশ দাফনের জন্য গ্রহণ করেন কাউন্টার টেরোরিজম ইউনিটের ইন্সপেক্টর জাহাঙ্গীর এবং আঞ্জুমান মফিদুলের কর্মকর্তা এম এ কামাল। বেলা সাড়ে ১১টার দিকে তিনটি পিকআপে ৯ জঙ্গির লাশ নিয়ে রওনা হন তারা।

লাশ হস্তান্তরের সময় জঙ্গিদের কারও কোনও স্বজন আসেনি বলেও জানান তিনি।

আঞ্জুমান মফিদুলের মুগদা শাখার ডিউটি অফিসার শাহাব উদ্দিন বলেন, ‘৯ জঙ্গির লাশ দাফনের বিষয়ে পুলিশের পক্ষ থেকে আমাদের খবর দেওয়া হয়েছে। আমরা তিনটি গাড়ি পাঠিয়ে লাশ গ্রহণ করেছি। লাশ জুরাইন কবরস্থানে দাফন করা হবে।’

প্রসঙ্গত, গত ২৬ জুলাই ভোরে কল্যাণপুরের ৫ নম্বর রোডে ‘তাজ মঞ্জিলে’ জঙ্গি আস্তানায় পুলিশের অভিযানে ৯ জঙ্গি নিহত হয়। পরিবারের পক্ষ থেকে লাশ নিতে অস্বীকৃতি জানানোয় দাফনের জন্য আজ বুধবার আঞ্জুমান মফিদুলকে হস্তান্তর করা হলো।



এ পাতার আরও খবর

ব্রিটেনে তৃতীয় বিশ্বযুদ্ধ শঙ্কায় নানা ধরনের প্রস্তুতি পর্বে কারাগার ব্রিটেনে তৃতীয় বিশ্বযুদ্ধ শঙ্কায় নানা ধরনের প্রস্তুতি পর্বে কারাগার
চাটখিল পৌরসভার তৃতীয় শ্রেণীর কর্মচারী দুলাল বলির হাতে আলাদিনের চেরাগ চাটখিল পৌরসভার তৃতীয় শ্রেণীর কর্মচারী দুলাল বলির হাতে আলাদিনের চেরাগ
নারায়ণগঞ্জে প্রো-অ্যাকটিভ হাসপাতালে ডাক্তার ও নার্সের ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ নারায়ণগঞ্জে প্রো-অ্যাকটিভ হাসপাতালে ডাক্তার ও নার্সের ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ
দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১) দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
চাঁদার টাকায় বাদাম বিক্রেতা থেকে কোটিপতি—কে এই কৃষক দল নেতা আলমগীর? চাঁদার টাকায় বাদাম বিক্রেতা থেকে কোটিপতি—কে এই কৃষক দল নেতা আলমগীর?
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)