শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ৭ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩

Daily Pokkhokal
বুধবার, ১৩ জুলাই ২০১৬
প্রথম পাতা » অপরাধ | ব্রেকিং নিউজ | রাজনীতি » প্রধানমন্ত্রীকে জিম্মি করার হুমকি, ছাত্রদল নেতা গ্রেফতার
প্রথম পাতা » অপরাধ | ব্রেকিং নিউজ | রাজনীতি » প্রধানমন্ত্রীকে জিম্মি করার হুমকি, ছাত্রদল নেতা গ্রেফতার
৩৬৪ বার পঠিত
বুধবার, ১৩ জুলাই ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

প্রধানমন্ত্রীকে জিম্মি করার হুমকি, ছাত্রদল নেতা গ্রেফতার

পক্ষকাল সংবাদঃ ---ফেসবুক স্ট্যাটাসে প্রধানমন্ত্রীকে জিম্মি করার হুমকি ও জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে কটূক্তি করার অভিযোগে রংপুরে এক ছাত্রদল নেতাকে গ্রেফতার করা হয়েছে।তার নাম আরিফ ফয়সাল জোনায়েদ চৌধুরী (১৯)। তিনি রংপুর ছাত্রদলের ২৯ নম্বর ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক।

নগরীর মাহিগঞ্জ এলাকায় নিজ বাড়ি থেকে রোববার রাতে তাকে গ্রেফতার করে পুলিশ।

এ সময় তার ব্যবহৃত মোবাইল ফোনটি জব্দ করা হয়। তার ফেসবুক আইডি বন্ধ করে দেয়া হয়।

এ ঘটনায় মোস্তাফিজুর রহমান নামে স্থানীয় এক আওয়ামী লীগ নেতা বাদি হয়ে তথ্যপ্রযুক্তি আইনে কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করেছেন। ওই মামলায় আরিফ ফয়সাল জোনায়েদ চৌধুরীকে গ্রেফতার দেখানো হয়েছে।

পুলিশ জানায়, নগরীর মাহিগঞ্জ কসাইটুলি এলাকার মৃত মজিবর রহমানের ছেলে আরিফ ফয়সাল জোনায়েদ চৌধুরী (১৯)।

গত রোববার তার ফেসবুক স্ট্যাটাসে একটি পোস্ট আপলোড করা হয়। সেখানে বলা হয় ‘আমি যদি জঙ্গি হইতাম তা হলে সবার আগে শেখ হাসিনাকে জিম্মি করতাম।’

অপর এক পোস্টে তিনি লেখেন, শেখ হাসিনার সরকার জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ। লজ্জা থাকলে তার এখনই পদত্যাগ করা উচিত। বাংলাদেশের সরকারীবাহিনী সাধারণ মানুষকে সন্ত্রাসী বানিয়ে যেভাবে ক্রসফায়ার বলে চালিয়ে দিচ্ছে এই বুদ্ধি যদি ১৯৭৫ সালে মেজর ডালিমের মাথায় থাকত………..।’

এছাড়াও ফেসবুক স্ট্যাটাসে তিনি নানা ভাষায় জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে কটূক্তি করেন।



এ পাতার আরও খবর

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)