শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ৭ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩

Daily Pokkhokal
বুধবার, ৬ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » অর্থনীতি » পহেলা বৈশাখ: ইলিশের মণ ১ লাখ ৭০ হাজার টাকা!
প্রথম পাতা » অর্থনীতি » পহেলা বৈশাখ: ইলিশের মণ ১ লাখ ৭০ হাজার টাকা!
৩৮৩ বার পঠিত
বুধবার, ৬ এপ্রিল ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পহেলা বৈশাখ: ইলিশের মণ ১ লাখ ৭০ হাজার টাকা!

---পক্ষকাল ডেস্কঃ : সামনে পহেলা বৈশাখ। এ উৎসবকে ঘিরে ইলিশ খেতে নিরুৎসাহিত করতে প্রচারণার পরও বরিশালে ইলিশের পাইকারি বাজারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মাছের দাম। বড় ইলিশের মণ এখনই এক লাখ ৭০ হাজার টাকা। এতে ইলিশ চলে গেছে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে।

ইলিশের সঙ্গে বাংলা নববর্ষের কোনো যোগসূত্র না থাকলেও সংস্কৃতির ধোঁয়া তুলে শহরের মানুষ অনেকটা ঘটা করে পান্তার সাথে ইলিশ খাওয়ার রেওয়াজ গড়ে তুলেছে। একদিকে চলছে ইলিশের পোণা বেড়ে ওঠার জন্য জাটকা সংরক্ষণ।

অন্যদিকে, পহেলা বৈশাখে ইলিশ খেতে নিরুৎসাহিত করতে চলছে প্রচারণাও। কিন্তু নববর্ষকে ঘিরে ইলিশের চাহিদা বেড়ে গেছে কয়েকগুণ। আর চাহিদার তুলনায় সরবরাহ কম হওয়ায় হু হু করে বাড়ছে ইলিশের দাম। ফলে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে ইলিশ।

ইলিশের পাইকারি বিক্রেতারা বলছেন, ৩০ চৈত্র পর্যন্ত ইলিশের দাম বাড়া অব্যাহত থাকবে। তবে দেশের স্বার্থে এবং ইলিশ রক্ষায় পহেলা বৈশাখ ইলিশ খাওয়ার রেওয়াজ বন্ধ করার পরামর্শ সুধীজনদের।

বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি এস এম ইকবাল বলেন, ‘এক সাথে সবাই ইলিশ খেলে বাড়তি চাপ পড়বে। এছাড়া এই দিনে বাঙালির ইলিশ খাওয়া সংস্কৃতির কোনো অঙ্গ নয়। তাই ইলিশ রক্ষার স্বার্থে ইলিশ না খাওয়াই ভালো।’

বরিশালের ইলিশের পাইকারি বাজারে দেড় কেজি পর্যন্ত ইলিশের প্রতি মণের দাম এক লাখ ৭০ হাজার টাকা। ১ কেজি ২শ’ গ্রাম ইলিশের মণ এক লাখ ৩০ হাজার টাকা ও ১ কেজি ইলিশের মণ এক লাখ ১৫ হাজার টাকা। স্বাভাবিক সময়ের চেয়ে এখন ইলিশের দাম দ্বিগুণের বেশি।



এ পাতার আরও খবর

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ” “দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়
দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন
ও: কাদের লিটন সিন্ডিকেট সদস্য সওজ অতিরিক্ত প্রধান প্রকৌশলী মনিরুজ্জামান ও: কাদের লিটন সিন্ডিকেট সদস্য সওজ অতিরিক্ত প্রধান প্রকৌশলী মনিরুজ্জামান

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)