শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ৭ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩

Daily Pokkhokal
বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০১৬
প্রথম পাতা » অর্থনীতি | ব্রেকিং নিউজ | রাজনীতি » আওয়ামী লীগ দেশকে এগিয়ে নিতে কাজ করছে: শেখ হাসিনা
প্রথম পাতা » অর্থনীতি | ব্রেকিং নিউজ | রাজনীতি » আওয়ামী লীগ দেশকে এগিয়ে নিতে কাজ করছে: শেখ হাসিনা
৪০৪ বার পঠিত
বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আওয়ামী লীগ দেশকে এগিয়ে নিতে কাজ করছে: শেখ হাসিনা

---
নিজস্ব প্রতিনিধি: বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের ৬০তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন আওয়ামী লীগ দেশকে এগিয়ে নেওয়ার কাজ করছে । প্রধানমন্ত্রী বলেন, সিভিল-মিলিটারি কোনো জায়গায় বাঙালিরা উচ্চ পদে যেতে পারতো না। বঙ্গবন্ধু ছয় দফা ঘোষণার পরে কিছুটা হয়েছিলো। দেশ স্বাধীন হয়েছে বলেই এখন সব উচ্চ পদে বাঙালিরা জায়গা পাচ্ছে।বঙ্গবন্ধু একটু একটু করে সব প্রতিষ্ঠান গড়ে তুলেছে। সুদূর প্রসারী চিন্তা থেকে তিনি সব পরিকল্পনা হাতে নিয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্যজনক তিনি তা শেষ করে যেতে পরেননি।তিনি বলেন, ৯৬ সালে আমরা যখন সরকার গঠন করি তখন আমাদের ভাবনা ছিলো নিজেদের টাকায় চলবো। আর ৭৫’র পরে যারা ক্ষমতা দখল করে তাদের উদ্দেশ্য ছিলো বাংলাদেশে যত বেশি অভাব থাকে, দারিদ্র্য থাকে। কারণ তাহলেই বিদেশে হাত পাতা যাবে। তাদের কাছে ক্ষমতায় থাকাটাই বড় কথা, দেশের মানুষ নয়।
দীর্ঘ ২১ বছর পর ১৯৯৬ সালে সরকার গঠন করে আমরা আবার সিভিল সার্ভিসের উন্নয়নে কাজ শুরু করি। কর্মকর্তাদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে আমরা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন রিফর্ম কমিশন (পিএআরসি) গঠন করি। কমিশনের বেশ কিছু সুপারিশ বাস্তবায়ন করি।

পরবর্তী বিএনপি-জামাত জোট সরকার দেশের সিভিল সার্ভিসের উন্নয়নে আমাদের নেওয়া পদক্ষেপগুলো আর বাস্তবায়ন করেনি।

আমরা গত ৭ বছরে অসংখ্য নতুন পদ সৃষ্টি করেছি। প্রতিটি ক্যাডারে ব্যাপকভাবে পদোন্নতি দেওয়া হয়েছে। ২০০৯ থেকে এ পর্যন্ত আমরা ১১৩ জন সচিব ৬০৯ জন অতিরিক্ত সচিব ১৪১১ জন যুগ্ম সচিব এবং ১৪৩৪ জনকে উপসচিব পদে পদোন্নতি দিয়েছি। দেশের ইতিহাসে এত বেশি পদোন্নতি ইতোপূর্বে দেওয়া হয়নি।



এ পাতার আরও খবর

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ” “দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়
দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন
ও: কাদের লিটন সিন্ডিকেট সদস্য সওজ অতিরিক্ত প্রধান প্রকৌশলী মনিরুজ্জামান ও: কাদের লিটন সিন্ডিকেট সদস্য সওজ অতিরিক্ত প্রধান প্রকৌশলী মনিরুজ্জামান

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)